ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব কাজ হারাতে পারেন অসংখ্য শ্রমিক, ভয়াবহ গ্যাস সংকটের মুখে দেশ আর্জেন্টিনা-মিসর ম্যাচ ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • ছুরিকাঘাতে রেলওয়ের কর্মী খুন

    ছুরিকাঘাতে রেলওয়ের কর্মী খুন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজশাহী নগরীতে ছুরিকাঘাতে রেলওয়ের এক কর্মী খুন হয়েছেন বলে জানা গেছে। নিহত ব্যক্তির নাম সোহেল রানা (৩৩)। মৃত সোহেল শিরোইল কলোনি এলাকার আব্দুল করিমের ছেলে। তিনি ওয়েম্যান পদে পশ্চিম রেলে কর্মরত ছিলেন।

    মঙ্গলবার (০৫ জুলাই) দিবাগত রাত ১১টার দিকে নগরীর বোয়ালিয়া থানার বেলদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন ফারুক হোসেন (৪০) নামে একজন। তিনি রাজশাহী রেলওয়ে কলোনি এলাকার আব্দুল জলিলের ছেলে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, সোহেল ও ফারুক দুজনই মদ্যপ অবস্থায় ছিলেন। স্থানীয় এক বাংলা মদ বিক্রেতার বাড়ি থেকে বেরিয়ে সোহেলকে ছুরিকাঘাত করেন ফারুক। ধস্তাধস্তিতে রাস্তায় পড়ে গিয়ে তিনিও আহত হন। পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠান। জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক সোহেলকে মৃত ঘোষণা করেন।

    এ বিষয়ে নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, স্থানীয় লোকজন জানিয়েছে, ফারুক হোসেন সোহেল রানাকে ছুরিকাঘাত করেছেন। কিন্তু ফারুক বলছে, তারা দুজনই গাড়ির ধাক্কায় আহত হয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ নিয়ে আইনত ব্যবস্থা নেয়া হচ্ছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ