ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • রোমাঞ্চকর ম্যাচে জিতে বিশ্বকাপে ইন্দোনেশিয়া

    রোমাঞ্চকর ম্যাচে জিতে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আইসিসি বিশ্বকাপের মতো বড় আসরে এবার জায়গা করে নিলো ইন্দোনেশিয়া। উত্তেজনায় ঠাসা ম্যাচে জিতে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার অনুমতি পেল দেশটির নারী ক্রিকেট দল। ২০২৩ সালের নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেয়েছে তারা। 

    মঙ্গলবার ইন্দোনেশিয়ার বালিতে আগে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৮৯ রান করে স্বাগতিকরা। মামুলি স্কোর তাড়া করতে নেমে ৪ বল বাকি থাকতেই ৮৭ রানে অলআউট হয় পাপুয়া নিউগিনি। শেষ ওভারে জয়ের জন্য পাপুয়া নিউগিনির দরকার ছিল মাত্র ৩ রান, হাতে ছিল ২ উইকেট। ইন্দোনেশিয়ার বোলার আইয়ু কুর্নিয়ার্তিনি প্রথম দুই বলেই ২ উইকেট শিকার করে দলকে ইতিহাস গড়ার উপলক্ষ্য তৈরি করে দেন।

    ঐতিহাসিক এই জয়ে প্রথমবারের মতো আইসিসি বিশ্বকাপ খেলার উৎসবে মেতে ওঠে ইন্দোনেশিয়া। দেশটির অধিনায়ক ভেসিকারাত্না দেবি বলেছেন, আমি খুব খুশি এবং দল নিয়ে খুব গর্বিত। আমি বিশ্বাস করতে পারছি না যে আমরা এই জায়গায় পৌঁছাবো।
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ