ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময়
  • আলোচনার মধ্যেই নিষেধাজ্ঞা দিল আমেরিকা

    আলোচনার মধ্যেই নিষেধাজ্ঞা দিল আমেরিকা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পরমাণু সমঝোতা নিয়ে আলোচনার মাঝেই ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন সরকার। দেশটির অর্থ মন্ত্রণালয় স্থানীয় সময় বুধবার এই নিষেধাজ্ঞার ঘোষণা দেয়।

    মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, তারা নতুন করে ইরানের একাধিক ব্যক্তি এবং কয়েকটি কোম্পানি ও জাহাজকে নিষেধাজ্ঞার তালিকাভুক্ত করেছে।

    ইরানের ফার্স বার্তা সংস্থা জানিয়েছে, আমেরিকার নয়া নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে ১৩টি প্রতিষ্ঠান, দু’টি তেল ট্যাংকার ও দুই ব্যক্তি।

    মার্কিন অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান ভুয়া কোম্পানি তৈরি করে ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য পূর্ব এশিয়ার দেশগুলোতে রফতানি করেছে।

    ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা থাকার কারণে এদেশের তেল ও তেলজাত পণ্য ঘোষণা দিয়ে রফতানি করা সম্ভব নয়। তবে গত এক বছরে ইরানের তেল রফতানি কয়েক গুণ বেড়েছে।

    ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ পরিচালনা করার জন্য আমেরিকা বহু বছর ধরে এদেশের ওপর বিভিন্ন অজুহাতে নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে। মার্কিন সরকার বিশ্বের অন্যান্য দেশকে তার নিষেধাজ্ঞা মেনে চলতে বাধ্য করছে।

    আমেরিকা এমন সময় ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিল যখন দেশটি ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার লক্ষ্যে তেহরানের সঙ্গে পরোক্ষ আলোচনা চালিয়ে যাওয়ার দাবি করছে। ইরান বারবার বলেছে, আলোচনায় সদিচ্ছা থাকলে ওয়াশিংটন যেন তেহরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ না করে। 


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ