ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুর প্রেসক্লাব সভাপতির মায়ের মৃত্যুতে এসএম জাকির হোসেন’র শোক  উজিরপুর প্রেসক্লাব সভাপতির মায়ের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক 'পৃথিবীর ইতিহাসে নেই পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী ফিরে এসেছে' ১০ কূপে গ্যাস, তবু বেকারত্ব-জ্বালানি সংকটে ভোলাবাসী কলাপাড়া হাসপাতালে স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডা, শাশুড়িকে কুপিয়ে পালিয়েছে জামাই শুটিংয়ে গিয়ে অভিনেতা সোহেল খানের মৃত্যু নেপালে ভূমিকম্প, কাঁপলো বাংলাদেশ-ভারতসহ ৫ দেশ বরিশাল নগরীতে পৃথক অভিযানে অস্ত্র ও মাদকসহ ২০ জন গ্রেফতার মেসির নাম ভাঙিয়ে ব্যবসা, কঠোর অবস্থানে আর্জেন্টাইন মহাতারকা! বরিশাল নগরীতে অবৈধ ড্রেজারে বাড়ছে দুর্ঘটনা
  • রোহিত-কোহলিদের লাগাতার বিশ্রাম নিয়ে ক্ষোভ

    রোহিত-কোহলিদের লাগাতার বিশ্রাম নিয়ে ক্ষোভ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রোহিত শর্মা, বিরাট কোহলি ও বুমরাহরা যত না খেলছেন, তার চেয়ে অনেক বেশি বিশ্রাম পাচ্ছেন। যা নিয়ে এবার সরব হলেন ভারতের সাবেক অলরাউন্ডার ইরফান পাঠান। তার বক্তব্য, এভাবে লাগাতার বিশ্রামে থাকলে কেউ ফর্মে ফেরে না।

    বুধবার ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিসিআই। ওই সিরিজেও রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্থ, ভুবনেশ্বর কুমার ও কে এল রাহুলদের পাচ্ছে না ভারত। এর মধ্যে রাহুলের চোট রয়েছে। বাকিদের বিশ্রাম দেওয়া হয়েছে। ওই সিরিজে ভারতের নেতৃত্ব দেবেন শিখর ধাওয়ান।

    গত একবছরে এই নিয়ে অষ্টম অধিনায়ক পেল ভারত। দলের লাগাতার এই পরীক্ষা-নিরীক্ষা নিয়ে দীর্ঘদিন ধরেই বিরক্তি প্রকাশ করে আসছেন সমর্থকরা। এবার সাবেকরাও সরাসরি বিসিসিআইয়ের নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ