ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • শ্রীলঙ্কা শিবিরে আরও তিনজন করোনা আক্রান্ত

    শ্রীলঙ্কা শিবিরে আরও তিনজন করোনা আক্রান্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দ্বিতীয় টেস্টের আগে শ্রীলঙ্কা দলে আরও তিন খেলোয়াড় করোনায় আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে শ্রীলঙ্কা দলে আক্রান্তের সংখ্যাটা দাঁড়াল পাঁচজনে। আগামীকাল গলে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্ট হওয়ার কথা আছে শ্রীলঙ্কার।

    নতুন করে করোনায় আক্রান্ত হওয়া খেলোয়াড়রা হলেন-অলরাউন্ডার ধনঞ্জয়া ডি সিলভা, পেসার আসিতা ফার্নান্দো ও স্পিনার জেফরি ভ্যানডারসে।

    ক্রিকইনফো জানিয়েছে, অসুস্থতার কথা জানার পর ম্যানেজমেন্ট গোটা শ্রীলঙ্কা দলেরই কোভিড-১৯ পরীক্ষা করায়। কাল তিনজনের পজিটিভ হওয়ার খবর মিলেছে।

    গলে প্রথম টেস্টে কোভিড-১৯ পজিটিভ হয়ে তৃতীয় দিন মাঠ ছাড়েন তারকা অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুস। এরপর আক্রান্ত হন বাঁহাতি স্পিনার প্রবীণ জয়াবিক্রমা। তবে ম্যাথুস আইসোলেশন থেকে সুস্থ হয়ে ফেরায় দ্বিতীয় টেস্টে তাকে পাওয়ার সম্ভাবনা আছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ