ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • করোনায় মারা গেলেন স্বর্ণজয়ী রিয়ানা সলোমন

    করোনায় মারা গেলেন স্বর্ণজয়ী রিয়ানা সলোমন
    অলিম্পিয়ান রিয়ানা সলোমন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনে স্বর্ণ পদকপ্রাপ্ত ও অলিম্পিয়ান রিয়ানা সলোমন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। মাত্র ৪০ বছর বয়সে মারা গেলেন তিনি। ওশেনিয়া ওয়েটলিফটিং ফেডারেশনের এক বিবৃতিতে এতথ্য নিশ্চিত করা হয়।

    প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ছোট দ্বীপ দেশ নাউরুতে মারা গেছেন রিয়ানা সলোমন। দেশটিতে করোনায় মারা যাওয়া তিনিই হলেন প্রথম ব্যক্তি। নাউরু হচ্ছে বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ।

    এর আগে, প্রেসিডেন্ট লিওনেল আইনগিমিয়া কারো নাম প্রকাশ না করে করোনায় একজনের মারা যাওয়ার কথা নিশ্চিত করেন। তিনি বলেন, নাউরুতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম ব্যক্তি গত ১ জুলাই মারা গেছেন।

    আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত নাউরুতে করোনায় আক্রান্ত হয়েছেন পাঁচ হাজার ৯ জন। আর করোনায় মারা গেছেন একজন। সুস্থ হয়েছেন ৯৪২ জন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ