ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও
  • বিক্ষোভের মুখে বাড়ি ছাড়লেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

    বিক্ষোভের মুখে বাড়ি ছাড়লেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট
    প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের বাসভবন চত্বরে বিক্ষোভ (রয়টার্স)
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের সরকারি বাসভবন ঘিরে ফেলেছে বিক্ষোভকারীরা। বিক্ষোভের মুখে বাসভবন ছেড়ে পালিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। দেশটির শীর্ষ প্রতিরক্ষা সূত্রের বরাতে এই খবর জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

    বর্তমানে তিনি কোথায় আছেন, তা উল্লেখ করেনি শ্রীলঙ্কার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র। তবে জানিয়েছে— তিনি নিরাপদে আছেন।

    ভয়াবহ অর্থনৈতিক সংকটের জন্য প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসেকে দায়ী করে তার পদত্যাগের দাবিতে প্রেসিডেন্টের বাসভবন ঘেরাওয়ের ঘোষণা দেয় বিক্ষোভকারীরা। এই মিছিল সামনে রেখে শুক্রবার রাজধানীতে প্রবেশ করতে শুরু করে হাজার হাজার বিক্ষোভকারী। এরই মধ্যে কলম্বো ও আশেপাশের এলাকায় অনির্দিষ্ট কালের জন্য কারফিউ জারি করা হয়।

    শ্রীলঙ্কার বেসরকারি সম্প্রচারমাধ্যম সিরাসা টিভিতে প্রচারিত ফুটেজে দেখা গেছে, এক সময়ে কঠোর নিরাপত্তা বেষ্টিত বাড়িটিতে ঢুকে পড়ছে ক্ষুব্ধ বিক্ষোভকারীরা।

    পরিস্থিতি শান্ত করতে গিয়ে পুলিশের দুই সদস্য হাসপাতালে ভর্তি হয়েছেন। সবমিলিয়ে বিক্ষোভ থেকে অন্তত ২১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ