ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও
  • একদিনে ভারতে করোনায় আক্রান্ত ১৮ হাজারের বেশি

    একদিনে ভারতে করোনায় আক্রান্ত ১৮ হাজারের বেশি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতে অব্যাহত রয়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। যতদিন যাচ্ছে, নতুন করে বাড়ছে অস্বস্তি। পরিসংখ্যান বলছে, এই নিয়ে টানা চারদিন ভারতে দৈনিক সংক্রমণ ১৮ হাজারের বেশি। চিন্তায় ফেলছে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্টও। পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে অ্যাকটিভ কেস।

    রবিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ২৫৭ জন। গতকালের তুলনায় যা সামান্য কম। তবে গত কয়েকদিনের মতো এদিনও লাফিয়ে বাড়ল অ্যাকটিভ কেস।

    বর্তমানে ভারতে সক্রিয় রোগী বেড়ে হয়েছে ১ লাখ ২৮ হাজার ৬৯০। গোটা ভারতে অ্যাকটিভ কেসের হার বেড়ে ০.৩০ শতাংশ। এছাড়া ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৪২ জন। ভারতে এখন পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লাখ ২৫ হাজার ৪২৮।
    তবে এসবের মাঝে লড়াইয়ে শক্তি জোগাচ্ছেন করোনাজয়ীরা। পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত ভারতে ৪ কোটি ২৯ লাখ ৬৮ হাজার ৫৩৩ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ১৪ হাজার ৫৫৩ জন। সুস্থতার হার ৯৮.৫০ শতাংশ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ