ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে 
  •  রংমিস্ত্রি নয়ন হত্যার ৬ আসামী গ্রেফতার

     রংমিস্ত্রি নয়ন হত্যার ৬ আসামী গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চাঁপাইনবাবগঞ্জে রংমিস্ত্রি নয়ন হত্যা মামলার ৬ জন আসামীকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ)। হত্যাকান্ডে ব্যবহৃত একটি চাকু উদ্ধার করছে ডিবি পুলিশ।

    মঙ্গলবার (১২ জুলাই ) রাতে জেলা শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলো- আলিম (২২), আজিম (২৮),  রাব্বি (২৪), সাইফুল ইসলাম (৫০), মো. আলম ও শাহরিয়ার আলম সনু। 

    বুধবার (১৩ জুলাই ) বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার (নবাবগঞ্জ সার্কেল) সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়। 
    প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মঙ্গলবার (১২ জুলাই) জেলা শহরের বিভিন্ন জায়গা থেকে আসামীদেরকে গ্রেফতার করা হয়। 

    পরবর্তীতে আসামী রাব্বি, আলিম ও আজিমের দেওয়া তথ্যের ভিত্তিতে জেলা শহরের ফকিরপাড়া এলাকায় পানির ট্যাংকির উত্তর পার্শ্বে সিমানা প্রাচীর ঘেঁষা মৃত ইউনুস হাজির লেবু বাগানের ভিতরে মাটির তৈরী সুড়ঙ্গের মধ্যে থেকে বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্বার করে পুলিশ। 

    পুলিশ আরও জানায়, আসামীদের দেয়া তথ্য অনুযায়ী সেই স্থান হতে আসামীদের নিয়ন্ত্রনে এবং দখলে থাকা দুইটি চাইনিজ কুড়াল, ৪টি লোহার কাতা, তিনটি,  দুটি তলোয়ার ও একটি খড়গ উদ্বার করা হয়েছে। পরে বুধবার (১৩ জুলাই) সদর মডেল থানায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ১৯৭৮ সালের অস্ত্র আইনের ১৯ ধারায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও গ্রেফতারকৃত আসামীদের নামে পূর্বের একাধিক মামলা রয়েছে বলে জানান ওসি। 

    উল্লেখ্য, পূর্ব শত্রুতার জের ধরে গত রবিবার (১০ জুলাই) ঈদুল আজহার দিন সন্ধ্যার পর চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আরামবাগে ফারুক হোটেলের পাশে নয়ন নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছে। নিহত যুবক চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১৫ নং ওয়ার্ডের ০১নং কলোনিপাড়ার মো. লিয়াকত আলীর ছেলে মো. নয়ন (২৫)। পেশায় রংমিস্ত্রির কাজ করত নিহত নয়ন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ