ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান
  • মাহিন্দা ও বাসিল রাজাপাকসের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    মাহিন্দা ও বাসিল রাজাপাকসের দেশত্যাগে নিষেধাজ্ঞা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শ্রীলংকার সুপ্রিম কোর্ট শুক্রবার একটি অন্তবর্তীকালীন আদেশে বলেছেন, আদালতের অনুমতি ছাড়া আগামী ২৮ জুলাইয়ের আগে সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে এবং তার ছেলে সাবেক মন্ত্রী বাসিল রাজাপাকসে দেশ ত্যাগ করতে পারবেন না। 

    শ্রীলংকার অর্থনৈতিক দুরঅবস্থার জন্য দায়ী করে মাহিন্দা রাজাপাকসে, তার ছেলে বাসিল রাজাপাকসে, কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ডব্লিউডি লক্ষণ ও অর্থ মন্ত্রণালয়ের সাবেক সচিবের বিরুদ্ধে পিটিশন দায়ের করেন শ্রীলংকার কয়েকজন বিশিষ্ট নাগরিক।

    অভিযুক্ত কেউ যেন দেশ ছেড়ে যেতে না পারে, সুপ্রিম কোর্টের কাছে এ আবেদন জানান তারা।

    তাদের পিটিশনের জবাবে এমন রায় দেন শ্রীলংকার সুপ্রিম কোর্টের পাঁচ সদস্য বিশিষ্ট একটি বেঞ্চ। এই বেঞ্চে ছিলেন দেশটির প্রধান বিচারপতি জয়ন্ত জয়াবর্ধনে। 

    পিটিশন দায়েরকারীরা বলেন, অভিযুক্ত ব্যক্তিদের অব্যবস্থাপনার কারণে শ্রীলংকার অর্থনীতিতে এমন বিপর্যয় নেমে এসেছে। তাদের আইনের আওতায় আনা জরুরি। 

    সূত্র: ডেইলি মিরর শ্রীলংকা


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ