ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান
  • ভারীবর্ষণে মহারাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে ৯৯

    ভারীবর্ষণে মহারাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে ৯৯
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ মহারাষ্ট্রে টানা ভারী বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে ৯৯ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছে অন্তত ৩ জন।

    শুক্রবার (১৫ জুলাই) রাজ্যটিতে আরো চারজনের মৃত্যু হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এবিপি। নিরাপদ স্থানে সরানো হয়েছে সাত হাজার ৯৬৩ জনকে। মারা গেছে ১৮১টি গবাদি পশুও।

    পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং ভুক্তভোগীদের সহায়তায় মোট ১৪টি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দল এবং মহারাষ্ট্রের ছয়টি বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন করা হয়েছে। আগামী কয়েকদিনে মহারাষ্ট্রে আরও বৃষ্টিপাতের পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া দফতর।

    এরই মধ্যে পালঘর, পুনে, সাতারায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। হলুদ সতর্কতা জারি হয়েছে মুম্বাই, ঠাণে, রায়গড়, রত্নাগিরি, সিন্ধুদুর্গ, নাসিক, কোলাপুর, অমরাবতী, নাগপুর, ওয়ার্ধা, গড়চিরোলিতে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ