ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • এক আংটিতে ২৪ হাজার ৬৭৯ হীরা, বিশ্ব রেকর্ড

    এক আংটিতে ২৪ হাজার ৬৭৯ হীরা, বিশ্ব রেকর্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিশ্বের বিভিন্ন ব্যক্তি বা গোষ্ঠীর দ্বারা তৈরি নানা রেকর্ড নিয়মিত স্থান পেয়ে আসছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে। এবার এক অবিশ্বাস্য রেকর্ড তৈরি করেছে ভারতের কেরালাভিত্তিক এসডব্লিউএ ডায়মন্ডস। 

    এ বিষয়ে ব্যাখ্যা দিয়ে সংস্থাটি জানিয়েছে, কীভাবে তারা ‌‌‌‌'এক রিংয়ে সবচেয়ে বেশি হীরা সেট' করেছেন, যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছে। গত ৫ মে কেরালার কারাথোডের সংস্থাটি এই রেকর্ডটি অর্জন করে।

    মাশরুম-থিমযুক্ত এই আংটির নাম 'অমি'। এটি তৈরিতে ২৪ হাজার ৬৭৯টি প্রাকৃতিক হীরা ব্যবহার করা হয়েছে।  মাশরুম 'অমরত্ব' ও 'দীর্ঘায়ু'কে প্রতিনিধিত্ব করে। আর অমি সংস্কৃতে অমরত্বকে বোঝায়। এসডব্লিউএ ডায়মন্ডস বলেছে, এই আংটিটি তাদের ব্র্যান্ডের প্রতি গ্রাহকের দৃষ্টি আকর্ষণ করার জন্য তৈরি করা হয়েছিল।

    সংস্থাটি জানায়, এই আংটির ওজন ৩৪০ গ্রাম এবং দাম প্রায় ৯৫,২৪৩ ডলার।

    সূত্র : হিন্দুস্তান টাইমস
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ