ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব কাজ হারাতে পারেন অসংখ্য শ্রমিক, ভয়াবহ গ্যাস সংকটের মুখে দেশ আর্জেন্টিনা-মিসর ম্যাচ ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • শিবগঞ্জ উপজেলাকে ২১ জুলাই ‘ভূমিহীন ও গৃহহীন’ মুক্ত ঘোষণা

    শিবগঞ্জ উপজেলাকে ২১ জুলাই ‘ভূমিহীন ও গৃহহীন’ মুক্ত ঘোষণা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামী ২১ জুলাই ‘ভূমিহীন ও গৃহহীন’ মুক্ত ঘোষণা করা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলাকে। এদিন ৭৬ জন গৃহহীন ও ভূমিহীনকে জমিসহ ঘরের চাবি হস্তান্তরের মধ্য দিয়ে এই ঘোষণা দেয়া হবে। এর মধ্যে সদর উপজেলায় ৩য় লিঙ্গের জনগোষ্ঠীর ৪১ টি, শিবগঞ্জ উপজেলায় ৭৬টি ও  গোমস্তাপুর উপজেলায় ১৩টি পরিবার রয়েছে।

    আগামী ২১ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপি জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধনের পরপরই তৃতীয় পর্যায়ে ২য় ধাপে একই দিন চাঁপাইনবাবগঞ্জ জেলায় ১৩০ জনকে জমিসহ ঘরের চাবি হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খান।

     মঙ্গলবার বিকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন তিনি । এসময় জেলা প্রশাসক জানান, মুজিববর্ষ উপলক্ষে ১ম পর্যায়ে এ জেলার ৫টি উপজেলায়  ১ হাজার ৩১৯ টি, ২য় পর্যায়ে ২ হাজার ৬১৯ টি ও ৩য় পর্যায়ের ১ম ধাপে এ জেলার ৫টি উপজেলায় ৫২১ টি পরিবারের অনুকূলে গৃহগুলো হস্তান্তর করা হয়েছে।

    এ জেলায় ১ম, ২য় ও ৩য় পর্যায়ে মোট ৪ হাজার ৫৮৯ টি গৃহ ভূমিহীন ও গৃহহীন পরিবার অর্থাৎ ‘ক’ শ্রেণির পরিবারের অনুকূলে বরাদ্দ পাওয়া যায়। তিনি আরো জানান, আগামী ২১ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিবগঞ্জ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করবেন বলে জানান জেলা প্রশাসক। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট দেবেন্দ্র নাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাকিউল ইসলাম, জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ