ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ উজিরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা, আটক ৯ জ্ঞানের আলো পাঠাগারের আয়োজনে বাটামারায় শ্যাডো পার্লামেন্ট অধিবেশন  উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাধারণ সভা  দ্বিতীয় দিনে গড়াল কুয়াকাটা পর্যটন কার্ণিভাল, লাখো পর্যটক-দর্শনার্থীর সমাগম এই সরকার দেশ পরিচালনায় ব্যর্থ: মতিউর রহমান আকন্দ মঠবাড়িয়ায় নির্মাণাধীন সেতুর মাটির স্তূপে বন্ধ বাইপাস সড়ক, চলাচলে দুর্ভোগ মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন
  • শোকাবহ আগস্ট মাসে মহানগর আওয়ামী লীগের কর্মসূচী ঘোষনা

    শোকাবহ আগস্ট মাসে মহানগর আওয়ামী লীগের কর্মসূচী ঘোষনা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শোকাবহ আগস্ট মাস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বরিশাল মহানগর আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচী ঘোষনা করা হয়েছে। 

    এউপলক্ষে বরিশাল মহানগর আওয়ামী লীগের উদ্যোগে নগরীর কালীবাড়ী রোডস্থ শহিদ আবদুর রব সেরনিয়াবাত বাসভবনে সন্ধা ৭ টায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

    সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। 

    সভায় সভাপতিত্ব করেন, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট আফজালুল করিম। উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, কৃষকলীগ, শ্রমিকলীগ, মহিলা আওয়ামী লীগ, মহানগর আওয়ামী লীগের ৩০ টি ওয়ার্ডের সভাপতি/সম্পাদক, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, সিটি কর্পোরেশনের দলীয় কাউন্সিলরবৃন্দসহ ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ।

    সভার প্রধান অতিথি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্ শোকাবহ আগস্ট মাস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং সভায় শোকাবহ আগস্ট মাসে মহানগরের ৩০ টি ওয়ার্ডে ৩০ দিন ব্যাপী ও সহযোগী এবং ভ্রাতৃপ্রতীম সংগঠন শোকাবহ আগস্টে বিভিন্ন কর্মসূচী পালনের সিদ্ধান্ত গৃহিত হয়।

    কর্মসীচীর মধ্যে রয়েছে, আগামি ১৫ আগস্ট জাতীয় শোক দিবস স্বাধীনতার মহান স্তপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী, ৫ আগস্ট বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামাল এর ৭৩ তম জন্মবার্ষিকী, ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২ তম জন্মবার্ষিকী ও ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবসে কর্মসূচী পালন করার সিধান্ত গৃহিত হয়।
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ