ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • পাকিস্তানে বিয়ের যাত্রী নিয়ে নৌকাডুবি,নিহত বেড়ে ৫০

    পাকিস্তানে বিয়ের যাত্রী নিয়ে নৌকাডুবি,নিহত বেড়ে ৫০
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গত সোমবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সিন্ধু নদীতে বরযাত্রীবাহী একটি নৌকাডুবির ঘটনায়  বুধবার পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে। দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে। খবর জিও টিভি ও সিজিটিএন’র।

    জানা গেছে, নৌকাটিতে শতাধিক যাত্রী ছিল। কর্মকর্তারা জানিয়েছে, এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের অধিকাংশই নারী ও শিশু। কিন্তু একই সংখ্যক মানুষ এখনো নিখোঁজ রয়েছে। তারা সবাই মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

    জেলা প্রশাসনের মুখপাত্র কাশিফ নিসার গিল জানিয়েছেন, ঘটনার পর ৪৮ ঘণ্টারও বেশি সময় হয়ে গেছে। তাই নিখোঁজদের জীবিত খুঁজে পাওয়ার কোনো সম্ভাবনা নেই।  এছাড়া এ ঘটনায় যারা বেঁচে ফিরেছেন তাদের প্রায় সবাই পুরুষ। 
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ