ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কীর্তনখোলা নদীতে দুর্ঘটনার শিকার ৩০০ টন গমবাহী কার্গো  বাবুগঞ্জে ভুয়া নারী চিকিৎসককে দেড় লাখ টাকা জরিমানা  গাজীপুরে পুলিশ ও বিএনপি নেতা নিহত, ট্রাকচালক বরিশালে গ্রেপ্তার মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ 
  • মহসিন উল ইসলাম আহ্বায়ক, তাপস সদস্য সচিব

    জাপার বরিশাল জেলার আহ্বায়ক কমিটি অনুমোদন

    জাপার বরিশাল জেলার আহ্বায়ক কমিটি অনুমোদন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের দলীয় গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে বরিশাল জেলার ১১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন করেছে।

    বৃহস্পতিবার (২৭ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জি এম কাদের দলীয় গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর সুপারিশে এবং বরিশাল বিভাগীয় অতিরিক্ত মহাসচিব রানা মোহাম্মদ সোহেল এমপির আবেদনের পরিপ্রেক্ষিতে পার্টির  চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুলকে আহ্বায়ক ও প্রকৌশলী ইকবাল হোসেন তাপসকে সদস্য সচিব করে জাপা বরিশাল জেলা শাখার ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করেছেন।

    কমিটির অন্য সদস্যরা হলেন- জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু এমপি ও প্রেসিডিয়াম সদস্য নাসরিন জাহান রতনা এমপি।  

    এছাড়া অন্য সদস্যরা হলেন- জাতীয় পার্টির ভাইস-চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক, যুগ্ম-মহাসচিব ফখরুল আহসান শাহজাদা মুন্সি, শিল্প বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইসহাক ভূঁইয়া, যুগ্ম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এস এম রহমান পারভেজ, নাসির উদ্দিন সাথী ও রফিকুল ইসলাম গফুর।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ