ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ধর্ষণে জন্ম নেওয়া শিশুর পিতৃপরিচয় ঘোষণা করে যুবককে যাবজ্জীবন বরিশাল নগরীর উন্নয়নমূলক কর্মকাণ্ডের গতি বাড়াতে প্রধানমন্ত্রীর কাছে ডিও লেটার দিলেন প্রশাসক শিরীন বাবুগঞ্জে সেনাদের গ্রীষ্মকালীন মহড়ায় যুদ্ধক্ষেত্রের খাবার খেলেন প্রধানমন্ত্রী নিজেরা যদি পরিবেশের দিকে খেয়াল না রাখি, তাহলে ভুক্তভোগী আমরাই হবো: প্রধানমন্ত্রী ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম সেনাবাহিনী বারবার দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে ব্যাংককে বারে ভয়াবহ আগুন, নিহত ২৭ পৌঁছেছেন প্রধানমন্ত্রী, সংবর্ধনা জানাতে বরিশালে ৪০ কি.মি. মানবপ্রাচীর আগামী জুনের মধ্যে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বরিশালে স্বাগত প্রধানমন্ত্রী, বাজেটে বঞ্চিত দক্ষিণাঞ্চলবাসীর যত দাবি
  • কালীগঞ্জে ভূমিহীন পরিবার পেলেন প্রধানমন্ত্রীর উপহার

    কালীগঞ্জে ভূমিহীন পরিবার পেলেন প্রধানমন্ত্রীর উপহার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রধানমন্ত্রী কর্তৃক ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সারাদেশে ২৬,২২৯ টি ভূমিহীন, গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ প্রদান করেন। এর অংশ হিসেবে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় তৃতীয় পর্যায়ে (২য় ধাপে) ১৪ ভূমিহীন  পরিবারকে উপহারের ঘর দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

    ২১ জুলাই সকাল ১০ টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মান্নানের সভাপতিত্বে এবং  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ এর সঞ্চালনায় শুভ উদ্বোধন অনুষ্ঠানে ভার্চ্যুয়াল যুক্ত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি। 

    বক্তব্য রাখেন চলবলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মিজানুর রহমান মিজু, উপজেলা পরিবার পরিকল্পনা কমকর্তা ডা: দেবব্রত রায়,  উপজেলা যুবলীগের সভাপতি রেফাজ রাঙ্গা, বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক প্রমুখ। 

    আরোও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান ছনি, উপজেলা প্রকৌশলী আবু তৈয়ব মো. শামসুজ্জামান,  উপজেলা শিক্ষা অফিসার জাকির হোসেন সরকার, মদাতি ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বিপ্লব, ভোটমারী ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন প্রমুখ। এ সময় সকলের হাতে গৃহের চাবি ও জমির দলিল হস্তান্তর করা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ