ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব কাজ হারাতে পারেন অসংখ্য শ্রমিক, ভয়াবহ গ্যাস সংকটের মুখে দেশ আর্জেন্টিনা-মিসর ম্যাচ ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • শিবগঞ্জে ২৭ ককটেলসহ একজন গ্রেফতার

    শিবগঞ্জে ২৭ ককটেলসহ একজন গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ২৭টি ককটেলসহ তোতা মিয়া (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

    বুধবার (২০ জুলাই) বিকেলে উপজেলার বাটার মফিজ মোড় এলাকার সোলায়মান মাস্টারের আম বাগানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

    তোতা মিয়া উপজেলার গোলাপ বাজার এলাকার বিনানগর এলাকার আবুল হোসেনের ছেলে। বৃহস্পতিবার (২১ জুলাই) বিকেল ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জের র‌্যাব ক্যাম্প থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    এতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল বুধবার বিকেলে উপজেলার বাটার মফিজ মোড় এলাকার সোলায়মান মাস্টারের আম বাগানে অভিযান চালিয়ে একটি নিম গাছের নিচে থেকে ২৭টি ককটেলসহ তোতাকে গ্রেফতার করা হয়।

    অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-৫, রাজশাহী সদরের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার এ,কে,এম এনামুল করিম ও কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার জয় কুমার সরকার।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ