ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • মাঙ্কিপক্স নিয়ে ডব্লিউএইচওর বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা

    মাঙ্কিপক্স নিয়ে ডব্লিউএইচওর বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) মাঙ্কিপক্সের প্রাদুর্ভাবকে বিশ্বব্যাপী স্বাস্থ্য বিষয়ক জরুরি অবস্থা ঘোষণা করেছে। স্বাস্থ্যবিষয়ক জরুরি অবস্থা হচ্ছে ডব্লিউএইচওর সর্বোচ্চ মাত্রার সতর্কতা। বিশ্বব্যাপী রোগটির বিস্তারের পরিপ্রেক্ষিতে এটি জারি করা হলো।

    মাঙ্কিপক্স ভাইরাস সম্পর্কিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি কমিটির দ্বিতীয় বৈঠকের শেষে ঘোষণাটি এসেছে।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়েসুস বলেছেন, এ পর্যন্ত বিশ্বের ৭৫ টি দেশ থেকে ১৬ হাজারের বেশি মাঙ্কিপক্সের ঘটনা ধরা পড়েছে। সাধারণত আফ্রিকার কিছু নির্দিষ্ট অংশে দেখা দেওয়া মাঙ্কিপক্স রোগটি এ বছরই প্রথম বিশ্বের নানা প্রান্তের দেশে ছড়িয়েছে। এটি সাধারণত প্রাণঘাতী নয়।

    বর্তমানে ডব্লিউএইচও-র এই ধরনের আরো দুটি স্বাস্থ্য বিষয়ক জরুরি অবস্থা জারি রয়েছে। এগুলো হচ্ছে করোনাভাইরাস অতিমারি এবং পোলিও নির্মূলের অব্যাহত প্রচেষ্টা। সূত্র: বিবিসি


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ