ঢাকা শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী দিনে ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দাবি আদায় বা আন্দোলনের নামে জনদুর্ভোগ সহ্য করা হবে না যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়লো বিধি-বিধানের বাইরে কোনো কিছু বাস্তবায়ন করতে দেবো না: তথ্যমন্ত্রী  ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
  • বরগুনায় পুলিশের সামনেই ছাত্রলীগের ভাঙ্গচুর তান্ডব

    বরগুনায় পুলিশের সামনেই ছাত্রলীগের ভাঙ্গচুর তান্ডব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জেলা ছাত্রলীগের কমিটিতে নেতৃত্ব না পেয়ে পুলিশের সামনেই সাধারন জনগনের উপর দফায় দফায় হামলা ভাঙ্গচুর চালিয়েছে জেলা ছাত্রলীগের একাংশের নেতা কর্মীরা। 

    কেন্দ্রীয় কমিটি থেকে রবিবার বিকেলে জেলা ছাত্রলীগের কমিটি ঘোষনা করা হলে বিকেল থেকে লাঠিসোটা নিয়ে মিছিল বের করা হয় শহরে । এসময় আইনশৃঙ্খলা বাহিনীর কোনো তৎপরতা চোখে পড়েনি। 

    সন্ধ্যার পরে বরগুনার সদর রোড মাছবাজার সংলগ্ন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে দফায় দফায় হামলা চালায় তারা, বরগুনা শহরের সিলভার পট্টি, ধর্মতলা, নজরুল ইসলাম সড়কের বিভিন্ন দোকানে চলতে থাকে হামলা। এসময় পুলিশ সদস্যরা উপস্থিত হলেও কারও বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিলে আরও বেপরোয়া হয় কর্মীরা কয়েকটি থামানো ট্রাক, ইজি বাইক, জনতা ব্যাংকের সাইনবোর্ড সহ বিভিন্ন স্থাপনায় হামলা চালায় তারা। 

    বরগুনার নজরুল ইসলাম সড়কের রাব্বানি ষ্টোরের বাদল মিয়া জানান, আমাদের থামানো ট্রাকে এসে তারা হামলা চালিয়েছে । পুলিশ ছিল কাউকে আটক করেনি। শহরের ব্যবসায়ীরা বলেন, কমিটি কাকে দিলো তাতে আমাদের অপরাধ কি । আমাদের ব্যবসা প্রতিষ্ঠান কেন ভাঙ্গচুড় হচ্ছে। 

    ছাত্রলীগ সূত্রে জানা যায়, রবিবার বিকেলে, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারন সম্পাদক লেখক ভট্টাচার্জ স্বাক্ষরিত একটি কমিটি ঘোষনা করা হয় । কমিটিতে মে: রেজাউল কবির রেজাকে সভাপতি ও তৌফিকুর রহমান ইমরানকে সাধারন সম্পাদক ঘোষনা করা হয় এর পর থেকেই পদ বঞ্চিতদের কর্মীরা ভাঙ্গচুড় শুরু করে। জেলা ছাত্রলীরে সভাপতি ও সম্পাদক পদে প্রায় অর্ধ শতাধীক পদ প্রত্যাশী ছিল।

    ভাঙ্গচু চলাকালীর বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ মোহম্মদ আলী আহম্মেদকে জানানো হলে তিনি বলেন, তারাতো দলীয় কার্যালয়ের সামনে মিছিল করছে আমি বিষয়টি দেখছি।
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ