ঢাকা শনিবার, ০৯ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • আবার ‘থালাপতির’ বিজয়, কংগ্রেস–বামদের সমর্থনে সরকার গঠন করছে টিভিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী গভীর রাতে ছদ্মবেশে রাস্তায় নারী পুলিশ কমিশনার, ৩ ঘণ্টায় ৪০ কুপ্রস্তাব ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩ বিরোধীদল সরকারের সমালোচনা করবে, তবে হতে হবে গঠনমূলক: রিজভী বিএমপির নতুন কমিশনার আশিক সাঈদের দায়িত্ব গ্রহণ ‌'হাদি হত্যার বিচারের ব্যাপারে সংসদে দুই-একজন ছাড়া কেউ কথা বলে না' ‘পটুয়াখালী মেডিকেলে ৫৯ জনের পদ থাকলেও জনবল আছে মাত্র ১৮ জন’ আত্মগোপনে থাকা ঝালকাঠির আলোচিত ‘জর্দা শামীম’ রংপুরে গ্রেপ্তার তরুণীকে বাসায় ডেকে হত্যা, প্রেমিক গ্রেফতার
  • ৫০ লাখ টাকার হেরোইনসহ আটক দুই

    ৫০ লাখ টাকার হেরোইনসহ আটক দুই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার বাইমাইল আলীনগর এলাকায় জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হেরোইনসহ দুইজনকে আটক করেছে।

    আটককৃতরা হলেন হামিদা বেগম ওরফে হামেদা আক্তার ( ২৯ ) ও জসিম উদ্দিন নেহাল (৩২)। আটককালে তাদের কাছে থেকে ৫০৫  গ্রাম হেরোইন জব্দ করা হয়। জব্দকৃত হেরোইনের বাজার মূল্য আনুমানিক ৫০ লাখ ৫০ হাজার টাকার অধিক। 

    জেলা গোয়েন্দা পুলিশ জানায়, ২৫ জুলাই রাত ১২ টার পরে সিংগাইর উপজেলার বাইমাইল আলীনগর এলাকায় গোয়েন্দা পুলিশের অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক করা হয়। 

    মানিকগঞ্জ গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোশাররাফ হোসেনের তত্ত্বাবধায়নে এস আই আসাদ মিয়ার নেতৃত্বে এই অভিযান চালিয়েছে গোয়েন্দা শাখা।

    মানিকগঞ্জ জেলার গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ মোহাম্মদ মোশাররাফ হোসেন আজকের জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিংগাইর উপজেলার বাইমাইল আলীনগর অঞ্চলে একটি টিম অভিযান চালায়। এসময় দুই মাদক ব্যবসায়ীকে হেরোইনসহ হাতে নাতে আটক করা হয়। আটক হওয়া দুইজনের মধ্যে একজন বড় ও অপর জন ছোট পরিসরের ব্যবসায়ী। আটককৃতদের সাথে অন্য কারা কারা জড়িত থাকতে পারে সে বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে তাদের আদালতে প্রেরণের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন তিনি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ