ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • ফিলিপাইনে ভূমিকম্পে নিহত বেড়ে ৫, আহত ৬০

    ফিলিপাইনে ভূমিকম্পে নিহত বেড়ে ৫, আহত ৬০
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ফিলিপাইনের লুজান দ্বীপে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬০ জনের বেশি। খবর ওয়াশিংটন পোস্টের।

    বুধবার স্থানীয় সময় সকাল ৮টা ৪৩ মিনিটে দেশটির উত্তরাঞ্চলে আঘাত হানে এ ভূকম্পন। এতে কয়েক জায়গায় ছোট ভূমিধসসহ বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

    যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, বুধবারের এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ১। ভূমিকম্পে দেশটির উত্তরাঞ্চলের একটি প্রদেশে একটি হাসপাতাল ও একাধিক ভবন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূকম্পন অনুভূত হয়েছে রাজধানী ম্যানিলাতেও।

    ফিলিপাইনের কর্মকর্তারা জানিয়েছেন, আবা প্রদেশের একটি হাসপাতাল ভূমিকম্পে আংশিক ধসে যাওয়ার পর খালি করা হয়। তবে সেখানে কেউ হতাহত হননি।

    জাতীয় ভূমিকম্প সংস্থার পরিচালক রেনাটো সোলিডাম স্থানীয় এক রেডিওকে বলেন, এটা একটা বড় ধরনের ভূমিকম্প। কিছু এলাকায় ভূমিধস হয়েছে বলে জানা গেছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ