ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • স্বচ্ছ নির্বাচন হলে কালই বিজেপি পশ্চিমবঙ্গে সরকার গড়বে : মিঠুন

    স্বচ্ছ নির্বাচন হলে কালই বিজেপি পশ্চিমবঙ্গে সরকার গড়বে : মিঠুন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী এবার মুখ খুললেন পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে। তিনি রাজ্যের নির্বাচনী স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, কিছুদিন আগেই ঘুম থেকে উঠে দেখলাম মহারাষ্ট্রে সরকার গড়েছে শিব সেনা আর বিজেপি। কে বলতে পারে এখানেও তেমনটা হবে না! স্বচ্ছ নির্বাচন হলে কালই বিজেপি পশ্চিমবঙ্গে সরকার গড়বে।

    বুধবার কলকাতার হেস্টিংসে বিজেপির রাজ্য সদর দপ্তরে এক সাংবাদিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। মিঠুনের দাবি মমতার দল থেকে একাধিক বিধায়ক ও নেতাকর্মী বিজেপিতে যোগ দেওয়ার জন্য তৈরি হয়েছেন। মিঠুন বলেন, ৩৮ জন তৃণমূল বিধায়ক আমাদের সঙ্গে ভালো যোগাযোগ রাখছেন। ২১ জনতো সরাসরি আমার সঙ্গে যোগাযোগ রাখছেন।

    এদিকে, মিঠুনের মন্তব্যের তীব্র বিরোধিতা করে তৃণমূল মুখপত্র কুনাল ঘোষ সাংবাদিক সম্মেলন করে বলেন, দিদি-ভাইয়ের সম্পর্কে চূড়ান্ত কলঙ্কের নজির মিঠুন চক্রবর্তী। যে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে এত সম্মান দিলেন, তাকেই মাঝপথে শুধু ছেড়েই গেলেন না, পেছন থেকে ছুরি মারলেন। নির্বাচনের সময় কুৎসা, অপপ্রচার করলেন। এরকম ভাই যেন কোনো দিদির না হয়।

    সূত্র : হিন্দুস্তান টাইমস ও আজতাক।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ