ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে নামাজ পড়া অবস্থায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো বড় ভাই  বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও গলাচিপার ইজাজুল হক কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত পুলিশের হাতে গ্রেফত‍ারের ভয়ে ছাদ বেয়ে পালাতে গিয়ে আ’লীগ নেতার মৃত্যুর অভিযোগ  রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষের পাশে রাখবো: হানজালা মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বরিশালে পিআরসি স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন যুবদল নেতা তসলিম উদ্দিন বরিশালে পুলিশের বিশেষ অভিযানে আটক ৩৪ জন নগরীর ২৩ নম্বর ওয়ার্ডে রাস্তা ও প্যালাসাইডিং নির্মাণ কাজের উদ্বোধন
  • ৩০ হাজার কোটি টাকার প্রণোদনা পাচ্ছেন শিল্প উদ্যোক্তারা

    ৩০ হাজার কোটি টাকার প্রণোদনা পাচ্ছেন শিল্প উদ্যোক্তারা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনায় ক্ষতিগ্রস্ত শিল্প ও সার্ভিস সেক্টরের প্রতিষ্ঠানগুলোর জন্য ব্যাংক ব্যবস্থার মাধ্যমে স্বল্প সুদে ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়ার লক্ষ্যে আরও ৩০ হাজার কোটি টাকার একটি ঋণ সুবিধা প্রণোদনা তৃতীয় প্যাকেজ গঠন করা হয়েছে।

    বৃহস্পতিবার (২৮ জুলাই) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। এতে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত শিল্প ও সার্ভিস সেক্টরের যেসব প্রতিষ্ঠান প্রথম ও দ্বিতীয় প্যাকেজ থেকে ঋণ পায়নি, কেবল তারাই তৃতীয় প্যাকেজ থেকে ঋণ নিতে পারবেন।

    বাংলাদেশ ব্যাংক উল্লেখ করেছে, প্রণোদনা প্যাকেজের তৃতীয় ও সর্বশেষ বাস্তবায়নের লক্ষ্যে শিল্প ও সার্ভিস সেক্টরের প্রতিষ্ঠানগুলোর জন্য ২৭ হাজার কোটি টাকা এবং বেপজা, বেজা ও  বাংলাদেশ হাইটেক কর্তৃপক্ষে  অবস্থিত এ, বি ও সি টাইপ শিল্প প্রতিষ্ঠান ও উক্ত অঞ্চলগুলোর বাইরে শতভাগ বিদেশি মালিকানাধীন অথবা যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর জন্য ৩ হাজার কোটি টাকাসহ মোট ৩০ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হলো।

    বাংলাদেশ ব্যাংক বলেছে, যেসব প্রতিষ্ঠান প্রথম ও দ্বিতীয় প্যাকেজে ঋণ সুবিধা পায়নি তাদের অনুকূলে তৃতীয় পর্যায়ের ঋণ সুবিধা প্রাপ্যতা সীমা নির্ধারিত হবে।  যেসব প্রতিষ্ঠান প্রথম ও দ্বিতীয় প্যাকেজ থেকে ঋণ সুবিধা পায়নি তারা এই প্যাকেজ থেকে অগ্রাধিকার পাবে।

    ব্যাংকগুলোকে বলা হয়েছে, আগামী ২০২৩ সালের ৩০ জুনের মধ্যে এই প্যাকেজের ঋণ বিতরণ কার্যক্রম শেষ করতে হবে।

    বাংলাদেশ ব্যাংক আরও বলছে, ব্যাংক-ক্লায়েন্ট রিলেশনের ভিত্তিতে ঋণ কার্যক্রম পরিচালিত হবে।

    এই ঋণ সুবিধার সুদের হার হবে ৯ শতাংশ। প্রদত্ত ঋণের সুদের অর্ধেক অর্থাৎ ৪ দশমিক ৫০ শতাংশ ঋণগ্রহীতা শিল্প বা ব্যবসা প্রতিষ্ঠান পরিশোধ করবে এবং অবশিষ্ট ৪ দশমিক ৫০ শতাংশ সরকার ভর্তুকি হিসেবে সংশ্লিষ্ট ব্যাংককে দেবে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ