ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • মেঘনায় ইলিশের জন্য হাহাকার, জেলেরা হতাশ

    মেঘনায় ইলিশের জন্য হাহাকার, জেলেরা হতাশ
    ইলিশ ধরা না পড়ায় ঘাটে পড়ে রয়েছে জেলে নৌকা।
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার মনপুরা উপকূলের মেঘনায় ভরা মৌসুমে জেলের জালে মিলছেনা রুপালি ইলিশ। যেন নিখোঁজ রয়েছে ইলিশ। সেই নিখোঁজ রুপালি ইলিশের খোঁজে জেলেরা ঘন্টার পর ঘন্টা মেঘনায় জাল পেতে রাখলেও মিলছেনা কাঙ্খিত ইলিশ।  যাও পাচ্ছে ২-৪ টি তারও ওজন ৪শত-৫শত গ্রাম। সেই ইলিশ বিক্রি করে যে পরিমান টাকা পায় তা দিয়ে খরচতো দূরে থাক সংসার চালানো দায় হয়ে পড়েছে জেলেদের। এতে করে প্রতিনিয়ত ঋনের বোঝা বাড়ায় দিশেহারা হয়ে পড়েছে জেলেরা।

    তবে মেঘনায় আগস্ট-সেপ্টেম্বর মাসে কাঙ্খিত ইলিশের দেখা মিলবে বলে নিশ্চিত করেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিউট এর ইলিশ গবেষক ড. আনিসুর রহমান। অপরদিকে উপজেলা মৎস্য কর্মকর্তা আশাবাদ ব্যাক্ত করেন বৃষ্টি বাড়লেই মেঘনায় দেখা মিলবে কাঙ্খিত ইলিশের। 

    মেঘনার ইলিশ জেলে শাহে আলম মাঝি জানান, বৃহস্পতিবার রাতে সাড়ে ৪ হাজার টাকার বাজার-সদাই করে ৭ জেলেকে সাথে নিয়ে মেঘনায় ইলিশ শিকারে যায়। টানা ৬ ঘন্টা জাল পেতে রাখে মেঘনায়। তারপর জাল টানা শুরু করে। জালা টানা শেষে দেখে মেলে ৪ ইলিশের। 

    তিনি জানান, শুক্রবার সকালে ঘাটে এসে সেই ৪শত-৫শত গ্রামের ৪ টি ইলিশ আড়তদারের কাছে বিক্রি করেন ১২ শত টাকায়। এতে করে একদিন মেঘনায় মাছ শিকারে যাওয়ায় লোকসান হয় তিন হাজার দুইশত টাকা। সেই লোকসানের টাকা ও সংসার চালাতে ফের আড়তদার থেকে ঋণ নিবেন তিনি। এভাবে প্রতিনিয়ত বাড়ছে ঋণের বোঝা।

    এদিকে হাজিরহাট মৎস্য ঘাটের মতিন মাতাব্বরের আড়তের মাঝি কালাম, হারুন, জাকির, ও ইব্রাহীম মাঝি জানান, ইলিশের আশায় প্রতিনিয়ত মেঘনায় যাই। কিন্তু প্রত্যেক দিনই একই অবস্থা। কোনদিন ৪ টি আবার কোনদিন ৬টি ইলিশের বেশি পাওয়া যায়না। এতে করে তেল খরচ ও খাবারে যে টাকা যায় ইলিশ বিক্রি করে সেই টাকা ওঠে না। এভাবে ইলিশ ধরা পড়লে দেনার দায়ে দেশ ছেড়ে পালাতে হবে।

    হাজিরহাট মৎস্য ঘাটের মৎস্য আড়তদার মতিন মাতাব্বর, দাসেরহাট ঘাটের গিয়াস উদ্দিন আযম, বাছেদ মেম্বার, টেকের মাথার আড়তদার আবুল কাশেম মেম্বার, পঁচা কোড়ালিয়া ঘাটের আড়তদার লিটন শাহ ও ছাত্তার জানান, ভরা মৌসুমে মেঘনায় ইলিশের দেখা নেই। এতে করে প্রতিনিয়ত জেলেদের মাছ শিকারের জন্য টাকা দিতে হয়। আর সেই টাকা তারা ঢাকার আড়তদারদের কাছ থেকে নেয়। এতে প্রতিনিয়ত তাদেরও ঋণের বোঝা বাড়ছে। ইলিশ না পড়লে তাদের কোটি কোটি টাকা লোকসান হবে।

    সরেজমিনে বৃহস্পতিবার ও শুক্রবার সকাল ৯ টায় হাজিরহাট মৎস্য ঘাট, দাসেরহাট ঘাট, জনতা ঘাট, টেকের মাথা ঘাট, পঁচা কোড়ালিয়া ঘাট গিয়ে দেখা যায়, মৎস্য আড়তদাররা মাছের গদি খুলে বসে রয়েছে। কিন্তু গদির বাক্সে ইলিশ নেই। কিছুক্ষন পর পর ৪-৫ টি করে জেলেরা মাঝারি সাইজের ইলিশ নিয়ে গদি আসছে। পরে সেই ইলিশ গদির বাক্সে ওঠানো হয়। পরে পাইকার ডেকে হাঁক-ডাক দিয়ে বিক্রি করা হচ্ছে। একই অবস্থা প্রত্যেক আড়তদারদের।

    এই ব্যাপারে বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিউট এর ইলিশ গবেষক ড. আনিসুর রহমান মোবাইল ফোনে জানান, ইলিশের মৌসুম শুরু হয়েছে মাত্র। ইলিশের ভরা মৌসুম আগস্ট-সেপ্টেম্বরে। প্রাকৃতি বৃষ্টির কারণে মৌসুম নভেম্বরে যেতে পারে। তবে আগস্ট-সেপ্টেম্বরে মেঘনায় ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়বে।

    এই ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন জানান, মেঘনায় ডুবো চরের কারনে নদীর নাব্যতা কম থাকায় ইলিশের দেখা মিলছেনা। তবে বৃষ্টি পড়লে মেঘনায় কাঙ্খিত ইলিশের দেখা মিলবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ