ঢাকা শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী দিনে ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দাবি আদায় বা আন্দোলনের নামে জনদুর্ভোগ সহ্য করা হবে না যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়লো বিধি-বিধানের বাইরে কোনো কিছু বাস্তবায়ন করতে দেবো না: তথ্যমন্ত্রী  ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
  • আওয়ামী লীগের কাজই হলো লুটপাট করা: মির্জা ফখরুল

    আওয়ামী লীগের কাজই হলো লুটপাট করা: মির্জা ফখরুল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের কাজই হলো লুটপাট করা। কয়েকদিন আগে পদ্মা সেতুর জমকালো উদ্বোধন করেছে। কিন্তু ১০ হাজার কোটি টাকার এ সেতু তারা ৩০ হাজার কোটি টাকায় বানিয়েছে।

    আজ শুক্রবার (২৯ জুলাই) লোডশেডিং ও জ্বালানি খাতে সরকারের অব্যবস্থাপনার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    মির্জা ফখরুল বলেন, কিছুদিন আগে আওয়ামী লীগের নেতারা হাতিরঝিলে আতশবাজি ফুটিয়েছেন। সেখানে তারা বলেছেন, শতভাগ বিদ্যুতায়ন করা হয়েছে। কিন্তু এখন শহরে প্রতিদিন দুই তিন ঘণ্টা করে বিদ্যুৎ যায়। আর গ্রামে যখন বোরো মৌসুমে সবচেয়ে বেশি বিদ্যুতের প্রয়োজন সেসময় বিদ্যুৎ থাকে না। অথচ এই সরকার বিদ্যুৎ উৎপাদনের নামে হাজার হাজার কোটি টাকা লুট করেছে। এই টাকা লুট করে বিদেশে পাঠিয়েছে। পত্রিকায় এসেছে, ২০২১-২২ সালে বিদ্যুৎ খাতে লোকসান হয়েছে ২৮ হাজার কোটি টাকা। 

    বিক্ষোভ সমাবেশে অংশ নিতে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হন। তারা সড়কের মাঝখানে বসে এবং আশপাশে জড়ো হয়ে বিক্ষোভ করেন। এতে করে প্রেসক্লাবের সামনের সড়কের এক পাশ পুরোপুরি বন্ধ হয়ে যায়। ফলে সদরঘাট, যাত্রাবাড়ী, সায়েদাবাদ, মতিঝিল থেকে ছেড়ে আসা গণপরিবহনগুলোকে বিকল্প সড়ক ব্যবহার করে। মহিলা দলের নেতাকর্মীরা হারিকেন নিয়ে বিক্ষোভ করেন। 

    ফখরুল বলেন, আওয়ামী লীগের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত কোম্পানিগুলো বিদ্যুৎ উৎপাদন করে তারা টাকা তুলে নিয়ে চলে গেছে। বিদ্যুতের জন্য তারা কুইক রেন্টাল পদ্ধতি চালু করেছে। এতে কোনো টেন্ডার না করেই হাজার হাজার কোটি টাকা তুলে নিয়ে গেছে। আর এজন্য তারা ইনডেমিনিটি আইন তৈরি করেছে, এ কারণে কোনো মামলাও হবে না।

    বিএনপি মহাসচিব বলেন, মেট্রোরেল নির্মাণের নামে তারা মাথার উপরে কী করছে, তাই এখন ঢাকার উত্তরায় যাওয়া যায় না। এখন উত্তরায় গেলে ২-৩ ঘণ্টা লাগে। চট্টগ্রামে তারা টানেল করছে। অন্যদিকে সাধারণ মানুষের খাওয়ার টাকা নেই।

    বিক্ষোভ সমাবেশ পরিচালনা করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও সভাপতিত্ব করেন উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান। সমাবেশ উপলক্ষে সকাল থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থান নেয়।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ