ঢাকা শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী দিনে ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দাবি আদায় বা আন্দোলনের নামে জনদুর্ভোগ সহ্য করা হবে না যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়লো বিধি-বিধানের বাইরে কোনো কিছু বাস্তবায়ন করতে দেবো না: তথ্যমন্ত্রী  ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
  • ‘আগামী নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে বিজয়ী হতে হবে’

    ‘আগামী নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে বিজয়ী হতে হবে’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নেতার সঙ্গে কর্মীর এবং কর্মীর সঙ্গে জনগণের সেতুবন্ধন নির্মাণ করে আগামী জাতীয় নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে বিজয়ী হতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

    শুক্রবার বিকালে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিমানবন্দর থানার বিভিন্ন ইউনিট ও ওয়ার্ডের ত্রিবার্ষিক সম্মেলনে তার বাসভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

    আওয়ামী লীগ নিজেদের জন্য রাজনীতি করে না, আওয়ামী লীগ রাজনীতি করে জনগণের ভাগ্য উন্নয়নের জন্য উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আগামী জাতীয় নির্বাচনের সময় বেশি দিন নেই, তাই এখন থেকেই নির্বাচনের প্রস্তুতি নিতে হবে।’

    রাজপথে সাম্প্রদায়িক অপশক্তির সব ষড়যন্ত্র মোকাবিলা করার প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘মানুষের সঙ্গে ভালো আচরণ করতে হবে। তাহলে আওয়ামী লীগের বিজয় কেউ ঠেকাতে পারবে না।’

    ওবায়দুল কাদের বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, ‘যারা বিদ্যুতের বদলে খাম্বা দিয়েছিল, তাদের মুখে বিদ্যুতের কথা বলা মানায় না।’

    সংখ্যালঘু নির্যাতনের রেকর্ড এদেশে একমাত্র বিএনপির, এমন দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির শাসনামলে তারা হিন্দু সম্প্রদায়ের ওপর যে হামলা, নির্যাতন চালিয়েছিল তার নজির আর নেই।’

    ‘বর্তমান সরকারের শাসনামলে হিন্দু ধর্মাবলম্বীরা নিরাপদ নয়’—বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘‘মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য শুনলে মনে হয়—‘বানরে সংগীত গায়, শিলা জলে ভাসে।’’

    প্রতিদিন কোনও না কোনও বিষয়ে মিথ্যাচার করা বিএনপির অভ্যাসে পরিণত হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘আপনারা দেশের জন্য কী উন্নয়ন করেছেন, যা থেকে জনগণের কাছে ভোট চাইবেন।’

    তিনি বলেন, ‘মানুষ উন্নয়ন ও কাজ চায়, শেখ হাসিনা উন্নয়ন ও কাজ করে যাচ্ছেন। তাই জনগণ শেখ হাসিনার ওপর খুশি, আর বিএনপির মন খারাপ।’

    উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মনোয়ার ইসলাম চৌধুরী রবিনের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন—আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, সংসদ সদস্য মো. হাবিব হাসান প্রমুখ।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ