ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • স্বামী হত্যার দায়ে তিন নারীর ফাঁসি কার্যকর

    স্বামী হত্যার দায়ে তিন নারীর ফাঁসি কার্যকর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নিজ স্বামীদের হত্যার দায়ে একদিনে তিন নারীর ফাঁসি কার্যকর করা হয়েছে ইরানে। এ নিয়ে এক সপ্তাহে মোট ৩২ নারী-পুরুষের ফাঁসি কার্যকর করলো দেশটি। শুক্রবার (২৯ জুলাই) এএফপি ও বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

    প্রতিবেদনে বলা হয়, ইরানে একদিনে যে তিন নারীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে তারা সবাই তাদের স্বামীদের হত্যার দায়ে অভিযুক্ত ছিলেন।

    তাদের মধ্যে ২৫ বছর বয়সী এক নারী রয়েছেন। ১০ বছর আগে যাকে ১৫ বছর বয়সে বিয়ে দেয়া হয়েছিলো।

    গত বুধবার সোহেইলিয়া আবাদী নামে ওই নারীকে ফাঁসি দেয়া হয়। বিয়ের পরপরই দাম্পত্য কলহের জের ধরে স্বামীকে হত্যার দায়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়। ১০ বছর ধরেই কারাবন্দি ছিলেন আবাদী।

    এছাড়া একই ধরনের অভিযোগ আরও দুই নারীকে ফাঁসি দেয়া হয়েছে। হিউম্যান রাইটস গ্রুপ জানায়, তিন নারীকে ফাঁসি দেয়ার মধ্য দিয়ে এক সপ্তাহে ৩২ জনকে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ