ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • পাথরঘাটায় সাংবাদিকের বাসায় চুরি

    পাথরঘাটায় সাংবাদিকের বাসায় চুরি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটায় সাংবাদিক শফিকুল ইসলাম খোকনের বাসায় চুরির ঘটনা ঘটেছে। 

    শুক্রবার দিবাগত রাত ২ টা থেকে ভোররাত ৫ টার মধ্যের কোন এক সময় পাথরঘাটা পৌরশহরের ৮ নম্বর ওয়ার্ডের পাথরঘাটা কলেজের পশ্চিম পাশে এঘটনা ঘটে। এসময় চোরচক্র একটি ল্যাপটপ, হাতের স্বর্নের রুলি ১ জোড়া, কানের দুল  জোড়া, হাতের আংটি ৪টি এবং নগদ ১০ হাজার টাকা নিয়ে যায়।

    শফিকুল ইসলাম খোকন পাথরঘাটা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পাথরঘাটা কলেজ রোড় এলাকার মো. সিরাজুল ইসলাম মোল্লার ছেলে ও বাংলানিউজ টোয়েন্টিফোর.কম এর পাথরঘাটা উপজেলা প্রতিনিধি এবং দেশের বিভিন্ন পত্রিকার কলাম লেখক।

    শফিকুল ইসলাম খোকন জানান, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে রাত ১২ টার দিকে ঘুমিয়ে পরেন। এর পরে সংঘবদ্ধ চোর চক্র রাতের কোন এক সময় ঘরের ভেতরের আলমারি, ওয়ারড্রব, শোকেস থেকে নগদ ১০ হাজার টাকা, স্বর্ণালংকার, কাপড়-চোপড়সহ মূল্যবান মালামাল নিয়ে গেছে। তার ধারণা, পূর্ব পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। 

    তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে সন্ধার সময় দরজা খোলা পেয়ে চোর ঘরের মধ্যে লুকিয়ে ছিল। আমরা সবাই রাতে ঘুমিয়ে পরার পরে চোর চক্র এ কাজ করেছে। 

    স্থানীয় কাউন্সিলর ও সাংবাদিক খোকনের বড় ভাই রফিকুল ইসলাম কাকন বলেন, আমার ধারনামতে যারা মাদকের সাথে জরিত তারাই এটা করতে পারে। তাছারা তার ল্যাপটপে ভিবিন্ন রকমের তথ্য থাকে একারনেও তার ল্যাপটপটি নিয়ে যেতে পারে। আমরা আইনি ভাবে আগাবো,আশা করছি পুলিশ তদন্ত করে দোষীদের চিহ্নিত করবেন। 

    পাথরঘাটা থানা উপপরিদর্শক আলী হোসেন জানান, ঘটনা শোনার পরেই ঘটনাস্থল পরিদর্শ করেছি। এঘটনায় অভিযোগ দিলে আইনি ব্যাবস্থা নেয়া হবে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ