ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ভোলায় পুলিশের সাথে বিএনপির সংঘর্ষ, নিহত ১

    ভোলায় পুলিশের সাথে বিএনপির সংঘর্ষ, নিহত ১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লোডশেডিং ও জ্বালানি অব্যবস্থাপনার বিরুদ্ধে ভোলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বাধা দেয়ায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে হয়েছে। এতে আবুর রহিম নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন।

    এসময় ২০ জন গুলিবিদ্ধসহ অন্তত ৫০ জন আহত হয়েছে। রোববার (৩১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

    জানা যায়, এদিন সকালে শহরের মহাজনপট্টি জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে দলটি। এসময় পুলিশ বাঁধা দিলে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারসেল নিক্ষেপ করে।

    এদিকে, সংঘর্ষের ঘটনায় ভোলা সদর মডেল থানার ওসি (তদন্ত) আরমান হেসেনসহ অন্তত ৫০ জন আহত হয়েছে। এদের মধ্যে গুলিবিদ্ধ হয়েছে ২০ জন। আহতদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    ওসি আরমান হোসেন বলেন, বিএনপির নেতাকর্মীরা অনুমতি না নিয়ে মিছিল করায় আমরা তাদের বাধা দেই। কিন্তু নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল মারতে শুরু করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করে। তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। শহরজুড়ে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়া, সহিংসতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৮ জনকে আটক করেছে পুলিশ।

    অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ফরহাদ সরদার বলেন, সরকার বিরোধী স্লোগান দিয়ে বিএনপি নেতাকর্মীরা সড়কে মিছিল শুরু করে। পরে পুলিশ বাধা দিলে সংঘর্ষ হয়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ