ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ভোলায় পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় দুই মামলা

    ভোলায় পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় দুই মামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলায় পুলিশ-বিএনপির সংঘর্ষের ঘটনায় দুইটি মামলা করেছে পুলিশ। রোববার (৩১ জুলাই) রাতে ভোলা মডেল থানায় এসআই মো. জসিম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। ভোলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি জানান, বিএনপির নেতা-কর্মীরা পূর্ব পরিকল্পিতভাবে পুলিশের ওপর হামলা চালায়। এতে ভোলা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আরমান হোসেনসহ ১০ জন পুলিশ সদস্য মারাত্মক আহত হন। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে ভোলা মডেল থানায় এসআই জসিম বাদী হয়ে ৭৫ জনের নাম উল্লেখ করে ও ২৫০/৩০০ জনকে অজ্ঞাত করে মামলা দায়ের করেন।

    এছাড়া মো. আব্দুর রহিম মাতাব্বর নামে একজনকে হত্যার ঘটনায়ও ভোলা মডেল থানায় এসআই জসিম বাদী হয়ে ২৫০-৩০০ জনকে অজ্ঞাত আসামি করে আরেকটি মামলা করেন বলে জানান এসপি।

    তিনি আরো জানান, এ পর্যন্ত আমরা অভিযান চালিয়ে ৮ জনকে আটক করেছি। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

    বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার (৩১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ভোলা জেলা বিএনপির অফিসের সামনে প্রতিবাদ সভা করেন বিএনপির নেতা-কর্মীরা। সভা শেষে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে সদর রোডে যাওয়ার সময় পুলিশ-বিএনপির সংঘর্ষ বাধে। এতে পুলিশের ১০ জন ও বিএনপির অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হন। এছাড়াও এ ঘটনায় মো. আব্দুর রহিম নামে একজন নিহত হন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ