ঢাকা শনিবার, ০৯ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • আবার ‘থালাপতির’ বিজয়, কংগ্রেস–বামদের সমর্থনে সরকার গঠন করছে টিভিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী গভীর রাতে ছদ্মবেশে রাস্তায় নারী পুলিশ কমিশনার, ৩ ঘণ্টায় ৪০ কুপ্রস্তাব ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩ বিরোধীদল সরকারের সমালোচনা করবে, তবে হতে হবে গঠনমূলক: রিজভী বিএমপির নতুন কমিশনার আশিক সাঈদের দায়িত্ব গ্রহণ ‌'হাদি হত্যার বিচারের ব্যাপারে সংসদে দুই-একজন ছাড়া কেউ কথা বলে না' ‘পটুয়াখালী মেডিকেলে ৫৯ জনের পদ থাকলেও জনবল আছে মাত্র ১৮ জন’ আত্মগোপনে থাকা ঝালকাঠির আলোচিত ‘জর্দা শামীম’ রংপুরে গ্রেপ্তার তরুণীকে বাসায় ডেকে হত্যা, প্রেমিক গ্রেফতার
  • নরসিংদীতে ময়লার ড্রেন থেকে নবজাতক উদ্ধার 

    নরসিংদীতে ময়লার ড্রেন থেকে নবজাতক উদ্ধার 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নরসিংদীতে ময়লার ড্রেনের পাশে প্লাস্টিক ব্যাগে মোড়ানো অবস্থায় একদিন বয়সী অজ্ঞাত নবজাতককে জীবিত উদ্ধার করেছে স্থানীয়রা। 

    রবিবার (৩১ জুলাই) রাতে পৌর শহরের দাসপাড়া এলাকা থেকে তাকে উদ্ধার হয়। পরে ওই নবজাতককে পুলিশের সহায়তায় নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

    নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বিষয়টি জানিয়েছেন। ওসি জানান, রোববার রাত সাড়ে ৯টার দিকে দাসপাড়া নার্সারির মোড়ের কাছে ময়লার ড্রেনের পাশে প্লাস্টিকের ব্যাগে মোড়ানো অবস্থায় এক নবজাতকের কান্নার আওয়াজ পান এক নারী। 

    পরে স্থানীয়রা বাচ্চাটিকে উদ্ধার করে। জীবিত দেখতে পেয়ে পুলিশের সহায়তায় নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। তিনি আরো জানান, উদ্ধার হওয়া নবজাতকের বয়স একদিন। সে বেঁচে আছে। এখনো পর্যন্ত তার পরিচয় মেলেনি। কে বা কারা তাকে ফেলে গেছে তাদের শনাক্তে কাজ করছে পুলিশ। 

    নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এ কে এম ফজলুল কাদের জানান, নবজাতকটি প্রিম্যাচিউর (অপরিপক্ক)। বর্তমানে তাকে নরসিংদী সদর হাসপাতালের শিশু ও মহিলা বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ