ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • মধ্যপ্রদেশে হাসপাতালে আগুন, ৫ রোগীসহ ৮ জনের মৃত্যু

    মধ্যপ্রদেশে হাসপাতালে আগুন, ৫ রোগীসহ ৮ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের একটি বেসরকারি হাসপাতালে অগ্নিকাণ্ডে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। ভয়াবহ ওই অগ্নিকাণ্ডে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। মধ্যপ্রদেশের জব্বলপুর রাজ্যেরে একটি হাসপাতালে এই দুর্ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। 

    জব্বলপুর পুলিশ জানিয়েছে, এই ঘটনায় নিহত ৮ জনের মধ্যে ৫ জন হাসপাতালটিতে রোগী হিসেবে ভর্তি ছিলেন। বাকি ৩ জন হাসপাতালটির কর্মচারী। এই ঘটনায় কয়েক ডজন আহত হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। পুলিশ আরও জানিয়েছে, এই দুর্ঘটনায় মৃতের সংখ্যার আরও বাড়তে পারে। 


    এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রদেশের জব্বলপুর জেলার দামোহ নাকা এলাকায় অবস্থিত নিউ লাইফ মাল্টি–স্পেশালিটি হাসপাতালে স্থানীয় সময় আজ সোমবার বিকেলে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। 

    জব্বলপুরের পুলিশ সুপার অখিলেশ গৌর বলেছেন, ‘বেশ বড় ধরনের অগ্নিকাণ্ড ছিল এটি। হাসপাতালের ভেতরে আকে পড়াদের উদ্ধার কার হয়েছে। আগুনও নিভিয়ে ফেলা হয়েছে দ্রুতই।’ 

    এই ঘটনায় শোক প্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। এ ছাড়া, নিহতদের পরিবারের জন্য ৫ লাখ করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ