ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • বরগুনায় গাছের সঙ্গে শত্রুতা !

    বরগুনায় গাছের সঙ্গে শত্রুতা !
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনা : বরগুনায় রাতের আধারে দেড় শতাধিক সব্জি গাছ উপড়িয়ে ফেলেছে দুর্বৃত্তরা। সোমবার (১ আগস্ট) দিবাগত ভোর রাতের দিকে সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের দক্ষিন জেলখানা গ্রামের রাসেল হাওলাদারের সব্জি ক্ষেতের শসা, কলল্লা, কুমড়া ও মরিচ গাছ উপড়িয়ে ফেলা হয়েছে। এতে কমপক্ষে দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। 

    রাসেল হাওলাদার জানিয়েছেন, গত দুই বছর ধরে তিনি ওই জমিতে সব্জি চাষ করছেন। এবছর গাছে ফল ধরেছিলো। দুর্বৃত্তরা রাতের আধারে তার ফলন্ত গাছগুলো উপড়িয়ে ফেলেছে। গতবছরও তার সব্জি ক্ষেতের গাছ গোড়া থেকে কেটে দিয়েছিলো। তিনি দুর্বৃত্তদের শনাক্ত করে বিচার দাবী করেছেন।

    জাফর গাজী জানিয়েছেন, তার শ্যালক রাসেল হাওলাদার অনেক টাকা খরচ করে সব্জি চাষ করেছিলো। কোন অমানুষ ছাড়া এতো বড় ক্ষতি কেউ করতে পারেনা। 

    প্রতিবেশী আসলাম খান জানিয়েছেন, রাসেল একজন ভদ্র মানুষ। সে কারো কখনো ক্ষতি করেনি। অথচ রাতের আধারে দুর্বৃত্তরা তার ক্ষতি করেছে। ডাকাত স্বভারের মানুষ ছাড়া এ কাজটি কেউ করতে পারেনা।

    আবুল আব্বাস, আবদুল মালেক, আবু সালেহ ও আরিফ হাওলাদার জানান, যারা এ ক্ষতি করেছে, তাদের শনাক্ত করে বিচার করতে হবে। দুর্বৃত্তদের ধরতে না পারলে তারা আরও বড় ধরনের ক্ষতি করতে পারে।
     


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ