ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ উজিরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা, আটক ৯ জ্ঞানের আলো পাঠাগারের আয়োজনে বাটামারায় শ্যাডো পার্লামেন্ট অধিবেশন  উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাধারণ সভা  দ্বিতীয় দিনে গড়াল কুয়াকাটা পর্যটন কার্ণিভাল, লাখো পর্যটক-দর্শনার্থীর সমাগম এই সরকার দেশ পরিচালনায় ব্যর্থ: মতিউর রহমান আকন্দ মঠবাড়িয়ায় নির্মাণাধীন সেতুর মাটির স্তূপে বন্ধ বাইপাস সড়ক, চলাচলে দুর্ভোগ মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন
  • ভোলার ঘটনা তদন্তে বিএনপির ১০ সদস্যের কমিটি গঠন

    ভোলার ঘটনা তদন্তে বিএনপির ১০ সদস্যের কমিটি গঠন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলায় পুলিশের গুলিবর্ষণের ঘটনায় নিহত আব্দুর রহিম এবং আহতদের পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা জানানো এবং প্রকৃত ঘটনা সরেজমিনে গিয়ে তদন্তের জন্য দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে প্রধান করে ১০ সদস্যের কমিটি গঠন করেছে বিএনপি। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার এই কমিটি গঠন করেন।

    কমিটির বাকি সদস্যরা হলেন- ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, অ্যাডভোকেট জয়নাল আবেদীন, সাবেক এমপি জহির উদ্দিন স্বপন, সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মাহবুবুল হক নান্নু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।

    বিএনপির অভিযোগ গত ৩১ জুলাই বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ সমাবেশ-মিছিলের কর্মসূচিতে পুলিশ অতর্কিতে হামলা ও গুলিবর্ষণ করলে স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতা আব্দুর রহিম নিহত এবং অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হন।

    কমিটির আহ্বায়ক গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমরা ভোলা গিয়ে আহত নেতা-কর্মী ও নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করব। তাদের কাছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহমর্মিতা পৌঁছে দেব। ঘটনার বিষয়ে সরেজমিনে মানুষের কাছ থেকে শুনব।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ