ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ভোলায় সড়ক দুর্ঘটনায় কাঠমিস্ত্রী নিহত

    ভোলায় সড়ক দুর্ঘটনায় কাঠমিস্ত্রী নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলায় সড়ক দুর্ঘটনায় মো. সোহেল (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মো. সাব্বির নামে আরেক যুবক। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই-বাংলা (শেবাচিম) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

    মঙ্গলবার (২ আগস্ট) রাত ৯টার দিকে ভোলা সদর উপজেলা তালতলি নামক জায়গায় এ ঘটনা ঘটে।

    ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন বুধবার (৩ আগস্ট) সকাল ৯টায় এ তথ্য নিশ্চিত করেছেন।

    নিহত সোহেল সদর উপজেলা শিবপুর ইউনিয়নের দক্ষিণ রতনপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় কাঠমিস্ত্রী ছিলেন।

    প্রত্যক্ষর্শীদের বরাত দিয়ে ওসি জানান, একটি মোটরসাইকেলযোগে সোহেল ও সাব্বির হোসেন ভোলা থেকে বাংলাবাজারের উদ্দেশে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি তালতলি নামক জায়গায় পৌঁছালে পেছন থেকে তেলবাহী এক লরি ওই মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুজনেই গুরুতর আহত হন।

    পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সোহেলকে মৃত ঘোষণা করেন। এবং আহত সাব্বিরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা হাসপাতালে পাঠান।

    ওসি আরও জানান, এ ঘটনায় নিহতের পরিবার থেকে কোনো অভিযোগ করা হয়নি। যার ফলে বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তেলবাহী লরিসহ চালক পুলিশ হেফাজতে রয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ