ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলকের মৃত্যু পেশাগত চ্যালেঞ্জটি দেখিয়ে দিয়েছে : জহির উদ্দিন স্বপন ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর বাকেরগঞ্জে যুবকের ওপর হামলা, আট দিনেও মামলা নেয়নি পুলিশ অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন: একটি সার্থক জীবনের কথা স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার  উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা  বরিশালে ১০০ পিস ইয়াবা ও ১৪৫ গ্রাম গাঁজাসহ আটক ২  নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন  বিশিষ্ট শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী কাল, নানা কর্মসূচি গ্রহন 
  • নিজেদের কন্ডিশনে জিম্বাবুয়ে ‘ডেঞ্জারাস’

    নিজেদের কন্ডিশনে জিম্বাবুয়ে ‘ডেঞ্জারাস’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পরিসংখ্যানটা চমকপ্রদ। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ১৯ ওয়ানডের প্রতিটিই জিতেছে বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেটে নির্দিষ্ট কোনো প্রতিপক্ষের বিপক্ষে জয়ের এমন ধারাবাহিকতা আর নেই বাংলাদেশের। কিন্তু, এবার জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামার আগে সেই আত্মবিশ্বাস কি পাচ্ছে বাংলাদেশ? তামিমের কণ্ঠে নরম সুর। জিম্বাবুয়ের এক সাংবাদিকের প্রশ্নে বললেন,‘এই মুহূর্তে জয়ের ছন্দে নেই আমরা। হারের ছন্দে আছি (হাসি)।’

    টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে হেরে যাওয়ায় সুখকর পরিস্থিতিতে নেই অতিথি শিবির।  তবে ফরম্যাট ভিন্ন হওয়ায় তীব্র লড়াইয়ের কথা জানিয়ে রাখলেন ওয়ানডে অধিনায়ক,‘যদিও এটা ভিন্ন ফরম্যাট। ভিন্ন চ্যালেঞ্জ। হ্যাঁ ওয়ানডে দল ভালো করছে। র্যাং কিংয়ে আমরা জিম্বাবুয়ের চেয়ে এগিয়ে কিন্তু র্যাং কিং মাঠের ক্রিকেটে কোনো প্রভাব রাখতে পারে না। যে দল ভালো ক্রিকেট খেলে তারাই ম্যাচ জেতে। আপনি যদি তাদের মাটিতে তাদেরকে হারাতে চান তাহলে সেরা ক্রিকেটটাই খেলতে হবে। আপনার সবগুলো কাজ ভালো করতে হবে। আমরা যদি নিজেদের কাজটা ঠিকঠাক করি তাহলে ভালো কিছু হবে।’

    জিম্বাবুয়ের মাটিতে জিম্বাবুয়েকে হারানো সহজ হবে না। কিছুদিন আগে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তাদেরকে ৩-০ ব্যবধানে হারিয়ে এই ফরম্যাটে নিজেদের সামর্থ্য দেখিয়েছে। সেই আত্মবিশ্বাস কাজে লাগানোর কথা বলেছেন তামিম। 

    ‘অবশ্যই আমরা ধারাবাহিকতা রাখতে চাই। যদি দল হিসেব করেন আমরা ভালো দল। কিন্তু ক্রিকেট খেলায় কে ভালো দল সেটা হিসেব করে হয় না। নির্দিষ্ট দিনে কে ভালো খেলছে সেটা দিয়ে জয় পরাজয় নিশ্চিত হয়। টি-টোয়েন্টি সিরিজে দেখেছেন, তারা আমাদের থেকে ভালো ক্রিকেট খেলেছে এবং সিরিজ জিতেছে। এখানেও নতুন কিছু হবে না। যদি তাদেরকে হারাতে হয় অবশ্যই আমাদের সেরা ক্রিকেটটা খেলতে হবে। অন্যথায় নিজেদের কন্ডিশনে জিম্বাবুয়ে ডেঞ্জারাস।’

    নিজেদের পরিকল্পনা নিয়ে তামিম যোগ করেন,‘যে জিনিসগুলো আমরা এতোদিন ধরে ঠিকঠাক মতো করে আসছি, বাজে যে ভুলগুলো করছিলাম সেগুলো ঠিক করা, প্রক্রিয়া অনুসরণ করা, কঠিন যে সময় আসবে সেগুলোতে আমরা যেন জিততে পারি...পরিকল্পনা এটাই থাকবে।’


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ