ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ শিক্ষা-সাংস্কৃতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র- মজিবর রহমান সরোয়ার বরিশালে ৫ মাদকসেবিকে কারাদণ্ড ও দেড় কেজি গাঁজাসহ আটক ১  মুলাদীতে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন দেওয়ান মামুন  মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিণের পরিচিতি সভা কোচিংয়ে বিরক্ত করার অভিযোগে জিলা স্কুলের দুই শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক দীর্ঘদিনের দুর্ভোগ ঘোচাতে ববিতে হাজার কোটি টাকার মেগা প্রকল্প পর্নোগ্রাফি, ডাকাতিসহ ১৪ মামলার আসামি গ্রেফতার  ১২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • বঙ্গবন্ধুর সমাধিতে নতুন ১১ বিচারপতির শ্রদ্ধা

    বঙ্গবন্ধুর সমাধিতে নতুন ১১ বিচারপতির শ্রদ্ধা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন এবং কবর জিয়ারত করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নবনিযুক্ত ১১ জন বিচারপতি। আজ শুক্রবার দুপুরে তারা এ শ্রদ্ধা নিবেদন করেন।

    নতুন নিয়োগ পাওয়া অতিরিক্ত বিচারপতিরা হলেন বিচারপতি শওকত আলী চৌধুরী, বিচারপতি মো. আতাবুল্লাহ, বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ, বিচারপতি মো. আমিনুল ইসলাম, বিচারপতি মো. আলী রেজা, বিচারপতি মো. বজলুর রহমান, বিচারপতি কে এম ইমরুল কায়েশ, বিচারপতি ফাহমিদা কাদের, বিচারপতি মো. বশির উল্লাহ, বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলন এবং বিচারপতি এ কে এম রবিউল হাসান।

    এর আগে, আজ সকাল ৮টা ৩০ মিনিটে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে সুপ্রিম কোর্টের পতাকাবাহী নিজ নিজ সরকারি গাড়িতে পদ্মা সেতু দিয়ে ভাঙ্গা হয়ে গোপালগঞ্জে পৌঁছান বিচারপতিরা। পরে তারা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন এবং কবর জিয়ারত করেন।
    এর আগে, গত ৩১ জুলাই এই ১১ জন বিচারপতিকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৮ অনুচ্ছেদের ক্ষমতাবলে তাদের শপথগ্রহণের তারিখ থেকে অনধিক দুই বছরের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ