ঢাকা মঙ্গলবার, ০৫ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বরিশাল জেলা ছাত্রদলের তিন শীর্ষ নেতাকে সাংগঠনিক সিদ্ধান্তের স্বাক্ষরিক ক্ষমতা প্রদান বাউফলে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত এক, আহত ৮ বরিশালে বাণিজ্য মেলা বন্ধে ও দোকানপাট খোলা রাখার সময়সীমা নির্ধারণে মন্ত্রণালয়ে চিঠি বরিশাল নগরীর কাউনিয়ায় ইয়াবাসহ আটক ২  গিনেস বুকে নাম লেখালেন মঠবা‌ড়িয়ার সিফাত টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা পিরোজপুরে তিন যুবকের কাছে মিললো জাল নোট, অতঃপর বেসরকারি মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের বেতন নিয়ে সুখবর মাদারীপুরে প্রেমিকাকে ফিরে পেতে উঁচু টাওয়ারে উঠে যুবকের বিদ্রোহ!
  • ভারতে মদপানে ১১ জনের মৃত্যু

    ভারতে মদপানে ১১ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের বিহার রাজ্যে মদপান নিষিদ্ধ। আর সে রাজ্যেই বিষাক্ত মদপানে মারা গেলেন ১১ জন। এ ছাড়া আরও ১২ জনের অবস্থা আশঙ্কাজনক। শুধু তাই নয়, বিষাক্ত মদপানে দৃষ্টি হারিয়েছেন অনেকে। গত বুধবার বিহারের সারন জেলায় বিষাক্ত মদপানের ঘটনা ঘটে। পরে বৃহস্পতিবার ও শুক্রবার মিলিয়ে ১১ জনের মৃত্যু হয়।

    ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়,  একটি হিন্দু রীতি অনুযায়ী শ্রাবণ মাসের নির্দিষ্ট তিথিতে স্থানীয় বাসিন্দারা মদ পান করে থাকেন। গত বুধবার সেই রীতি পালন করতে গিয়ে তারা এ মদপান করেন। ওই দিন সারন জেলার ফুলওয়ারিয়া পঞ্চায়েতের একদল মানুষ বিষাক্ত মদ পান করেন বলে মনে করা হচ্ছে।

    গত বৃহস্পতিবার প্রথমে বিষাক্ত মদপানে দুই ব্যক্তির মৃত্যুর কথা জানা যায়। একইসঙ্গে জানা গিয়েছিল, ঘটনায় অসুস্থ হয়েছেন অসংখ্য মানুষ। অসুস্থদের প্রথমে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে গুরুতর অসুস্থদের বিহারের রাজধানী পাটনার পিএমসিএইচ হাসপাতাল ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও নয়জনের মৃত্যু হয়েছে।

    আজ শনিবার প্রশাসনের তরফে জানানো হয়েছে, বর্তমানে পিএমসিএইচ হাসপাতাল ১২ জন গুরুতর অসুস্থ ব্যক্তির চিকিৎসা চলছে। এদিকে, এই ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার পাঁচ ব্যক্তি মদ তৈরি ও বিক্রি করতেন। এ ছাড়া স্থানীয় থানার এক পুলিশ কর্মকর্তাকেও গ্রেপ্তার করা হয়েছে।

    উল্লেখ্য, ২০১৬ সালের এপ্রিল মাসে রাজ্য মদ নিষিদ্ধ করেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার সরকার। যদিও বিহারে অবৈধ মদের কারবার রমরমা অবস্থা বলে দাবি বিরোধীদের। গত বছরের নভেম্বর থেকে এখন পর্যন্ত এ রাজ্যে বিষাক্ত মদপানে ৫০ জনের মৃত্যু হয়েছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ