ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ উজিরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা, আটক ৯ জ্ঞানের আলো পাঠাগারের আয়োজনে বাটামারায় শ্যাডো পার্লামেন্ট অধিবেশন  উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাধারণ সভা  দ্বিতীয় দিনে গড়াল কুয়াকাটা পর্যটন কার্ণিভাল, লাখো পর্যটক-দর্শনার্থীর সমাগম এই সরকার দেশ পরিচালনায় ব্যর্থ: মতিউর রহমান আকন্দ মঠবাড়িয়ায় নির্মাণাধীন সেতুর মাটির স্তূপে বন্ধ বাইপাস সড়ক, চলাচলে দুর্ভোগ মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন
  • জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে দেশ মহাসঙ্কটে পড়বে: চরমোনাই পীর

    জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে দেশ মহাসঙ্কটে পড়বে: চরমোনাই পীর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম চরমোনাই পীর।

    তিনি বলেন, এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে দেশ মহাসঙ্কটে পড়বে। উন্নয়নের চাকা স্থবির হয়ে পড়বে। সাধারণ মানুষের জীবন জীবিকা দুর্বিষহ করে তুলবে। 

    শনিবার এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম যেদিন কমলো, সেদিন বাংলাদেশে বাড়লো অস্বাভাবিক ভাবে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ালেও বর্তমানে তেলের বাজার নিম্নমুখী। এই সময়ে বাজার পর্যবেক্ষণ না করে, কেবল আইএমএফের প্রেসক্রিপশন বাস্তবায়নে জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী। অনতিবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহার করে আগের মূল্য বহাল রাখার দাবি জানান তিনি।
     
    তিনি বলেন, এ মূল্যবৃদ্ধির কারণে শিল্প কল-কারখান বন্ধ হয়ে যাবে। ফলে নতুন করে সঙ্কট সৃষ্টি হবে। শ্রমিক অসন্তোষ বাড়বে। 

    তিনি আরও বলেন, একদিকে সারাদেশে বিদ্যুতের লোডশেডিংয়ের ফলে জনজীবন দুর্বিষহ হয়ে উঠছে। এখন আবার জ্বালানির দাম বাড়ায় নিত্যপণ্যের বাজার অস্থির হয়ে উঠবে। এর প্রভাব পড়বে সাধারণ ও খেটে খাওয়া মানুষের উপর।

    চরমোনাই পীর বলেন, জ্বালানি তেলের দাম বাড়ায় দেশে পরিবহন ভাড়া বাড়বে, জিনিসপত্রের দাম বাড়বে, বাড়বে মুদ্রাস্ফীতি। 

    তিনি বলেন, এ অমানিবক সিদ্ধান্ত সরকারকে বাতিল করতেই হবে। অন্যথায় সারাদেশে গণরোষ সৃষ্টি হয়ে গণআন্দোলনে রূপ নিতে বাধ্য। তাই সাধারণ মানুষের কথা ভেবে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করুন।

    এদিকে, জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদ এবং বর্ধিত মূল্যের সিদ্ধান্ত বাতিলের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর আগামীকাল রবিবার (৭ আগস্ট) বিকেল ৩টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাব চত্বরে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ