ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম ধর্ষণচেষ্টার পর গলা কেটে মৃত ভেবে শিশু ইরাকে ফেলে যান বাবু শেখ চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান ইরানের নতুন সুপ্রিম লিডার হলেন খামেনির ছেলে মোজতবা ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট অফিসে এসে ৪০ মিনিট বাধ্যতামূলক অবস্থান করতে হবে সরকারি কর্মচারীদের ঢাকা-বরিশাল মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার ‘রাজত্ব’, এক সপ্তাহে ৪ জন নিহত   সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • ভাণ্ডারিয়ায় প্রতিবন্ধীর লাশ উদ্ধার

    ভাণ্ডারিয়ায় প্রতিবন্ধীর লাশ উদ্ধার
    ছবি : প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মো. ইব্রাহীম হাওলাদার (৩০) নামের এক শারীরিক প্রতিবন্ধীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (২৯ মে) বেলা ১১টায় উপজেলার ইকড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শাহজাহান মেম্বরের বাড়ি লাগোয়া একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

    ইব্রাহীম মৃত মাজেদ হাওলাদারের ছেলে এবং চার বছর বয়সী এক কন্যা সন্তানের জনক। স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানাগেছে, শুক্রবার রাতে পানিতে পরে তার মৃত্যু হতে পারে। স্থানীয়রা আজ শনিবার সকালে তার লাশ ভাসতে দেখে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

    এ বিষয়ে ভাণ্ডারিয়া থানার ওসি মো. মাসুমুর রহমান বিশ্বাস বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে রাতে বাড়ি ফেরার পথে ডোবায় পড়ে অতিরিক্ত পানি এবং  কচুরিপানা থাকায় সে আর তীরে উঠতে না পারায় মৃত্যু হতে পারে। লাশ ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরন করা হয়ছে। রিপোর্ট পেলে আসল ঘটনা বোঝা জাবে। আপাতত থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ