ঢাকা রবিবার, ২২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • বেতাগীতে ঘুমন্ত ইউপি সদস্যকে পেট্রোল ঢেলে হত্যার চেষ্টা 

    বেতাগীতে ঘুমন্ত ইউপি সদস্যকে পেট্রোল ঢেলে হত্যার চেষ্টা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার বেতাগী উপজেলার সড়িষামুড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ড মায়ারহাটের ইউপি সদস্য শামীম খানকে ঘুমন্ত অবস্থায় পেট্রোল দিয়ে হত্যার চেষ্টা করেছে দূর্বৃত্তরা। এ সময় তার স্ত্রী ও দুই সন্তানসহ অগ্নিদগ্ধ হয়। 

    শামীম খানের চাচা কিবরিয়া খান জানান,  মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে শামীমের ঘরের দুটি দরজা বাহির থেকে বন্ধ করে প্রচুর পরিমানে পেট্রোল দিয়ে ঘরে আগুন ধরিয়ে দেয় সন্ত্রাসীরা। এ সময় শামীমের স্ত্রী দুই সন্তানসহ অগ্নিদগ্ধ হয়। এলাকাবাসী ঘরের দরজা ভেঙ্গে তাদের উদ্ধার করে । প্রথমে বরিশাল শের- ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে শামীমকে আশংকাজনক অবস্থায় ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। শামীমের মাথার চুলসহ সমস্ত শরীর পুড়ে গেছে। 

    এ বিষয়ে বেতাগী থানা অফিসার ইনচার্জ শাহ আলম বলেন, আমরা ঘটনাস্থলে আছি ।  এটা একটি নাশকতা । ঘুমন্ত অবস্থায় জানালা ও দরজার নিচ থেকে পেট্রোল জাতিয় কিছু ঢেলে অগুনা দেয়া হয়। এখনও কোনো মামলা হয়নি। 


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ