ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা বরিশালে ১০ দফা দাবিতে এবি পার্টির স্মারকলিপি  গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামিয়ে আনতে লিগ্যাল নোটিশ আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজ ব্যাংকের টাকা চুরি মামলায় গণঅধিকার পরিষদ নেতা গ্রেফতার বরিশালে ২০ হাজার মিটার অবৈধ জাল বিনষ্ট, ৪ জনকে জরিমানা বরিশালে সেপ্টেম্বরে ৪৭১ অপরাধ সংঘটিত, ধর্ষণের ঘটনা কমলেও আইনশৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা ঝালকাঠিতে বিদ্যালয়ের মাঠে নির্মাণ সামগ্রী, নষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ মঠবাড়িয়ায় ট্রলি ব্যাগের ভেতর থেকে ৪ কেজি উদ্ধার, আটক ১  শহরে যানজট ও দুর্ঘটনা কমাতে হলে নির্দিষ্ট আইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে অটোরিকশা চালাতে হবে
  • ঘূর্ণিঝড় মুলান নিকটবর্তী হওয়ায় চীনের সতর্কবার্তা জারি

    ঘূর্ণিঝড় মুলান নিকটবর্তী হওয়ায় চীনের সতর্কবার্তা জারি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঘূর্ণিঝড় মুলান ক্রমেই অগ্রসর হওয়ায় চীন বুধবার হলুদ সতর্কবার্তা জারি করেছে। চলতি বছরে সৃষ্ট এটি সপ্তম ঘূর্ণিঝড়। আজ বুধবার দিনের মধ্যে দেশটির হাইনান ও গুয়াংদং প্রদেশের উপকূলীয় এলাকায় ঝড়টি আঘাত হানতে পারে বলে আভাস দেওয়া হয়।

    জানা গেছে, এরই মধ্যে ঘূর্ণিঝড় মুলানের প্রভাবে চীনে ভূমিধসের ঘটনা ঘটেছে। দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, বুধবার স্থানীয় সময় ভোর পাঁচটায় মুলানের অবস্থান গুয়াংদং প্রদেশের ঝানজিয়াং নগরীর প্রায় ২২০ কিলোমিটর দূরে লক্ষ্য করা যায়। এ সময় প্রতি সেকেন্ডে ঘূর্ণিঝড়টির সর্বোচ্চ গতি ছিল ২৩ মিটার।

    আবহাওয়া কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়, মুলান প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ২৫ কিলোমিটার গতিতে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে দেখা যাচ্ছে। এর প্রভাবে গুয়াংদং, গুয়াংঝি ও হাইনানে ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাত হচ্ছে।
    আবহাওয়া কেন্দ্র বিভিন্ন জাহাজ ও নৌযানকে বন্দরে থাকার পরামর্শ দিয়েছে। এদিকে ব্যাপক বন্যা এবং ভূতাত্ত্বিক দুর্যোগ মোকাবেলায় সংশ্লিষ্ট এলাকায় পদক্ষেপ গ্রহণের পরামর্শও দেয়া হয়। -বাসস।

    সূত্র : সিনহুয়া ও চায়না ডেইলি।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ