ঢাকা রবিবার, ২২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • আমতলী উপজেলা বিএনপির ঝাড়ু মিছিল

    আমতলী উপজেলা বিএনপির ঝাড়ু মিছিল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলী উপজেলা বিএনপির নতুন কমিটির প্রতিবাদে জুতা ও ঝাড়ু মিছিল করেছে পদবঞ্চিতরা। তাদের অভিযোগ টাকার বিনিময়ে ত্যাগী কর্মীদের বাদ দিয়ে এই কমিটি করা হয়েছে। 

    বুধবার দুপুরে পৌর শহরে মিছিল শেষে কেন্দ্রীয় বিএনপির সহ শ্রম বিষয়ক সম্পাদক মামুন মোল্লার ছবিতে ঝাড়– ও জুতাপেটা করা হয়। আমতলী উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সাবেক ভিপি জহিরুল ইসলাম মামুন জানান,  টাকার বিনিময়ে কেন্দ্রীয় কমিটির সহ শ্রম বিষয়ক সম্পাদক মামুন মোল্লা এই কমিটি জেলা কমিটিকে হস্তক্ষেপ করে অনুমোদন করিয়েছেন।

    এই কমিটির অনেকে আওয়ামী লীগের সাথে কাজ করে তাদের নামে কোনো মামলাও হয়নি। এই মাসের শুরুতে আমতলীর জালাল ফকির ও হিরু মৃধাকে সদস্য সচিব করে কমিটি অনুমোদন দেয়া হয়। 

    এ বিষয়ে বরগুনা জেলা বিএনপির আহবায়ক মাহবুবুল আলম ফারুক মোল্লা বলেন, কমিটি প্রকৃত নেতাদের নিয়ে কমিটি করা হয়েছে কিছু এদিক সেদিক হতে পারে সেটা আমরা ঠিক করতে পরবো। এখানে কোনো কেন্দ্রীয় নেতার হস্তক্ষেপ হয়নি। আমরা সমন্বয় করে কমিটি দিয়েছি। আমরা টাকার বিনিময়ে কমিটি করিনি। এগুলো মিথ্যা প্রবাগান্ডা আমরা এর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবো।
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ