ঢাকা রবিবার, ২২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • পায়রার পানি বৃদ্ধিতে তলিয়ে গেছে নিম্নাঞ্চল! 

    পায়রার পানি বৃদ্ধিতে তলিয়ে গেছে নিম্নাঞ্চল! 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পূর্ণিমা, নিন্মচাপ ও অতিবৃষ্টিতে বরগুনার আমতলী ও তালতলী উপজেলার নিন্মাঞ্চল তলিয়ে গেছে। অস্বাভাবিক জোয়ারে পায়রা (বুড়িশ্বর) নদীতে স্বাভাবিকের চেয়ে ১৫ সেন্টিমিটার উপড় দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এতে দু’উপজেলার ভাঙা বাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে নিম্নাঞ্চলের ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে।

    সরেজমিনে আমতলী পৌরশহর ও দু’উপজেলার বেশ কয়েকটি স্থানে ঘুরে দেখা গেছে, পৌরশহরের ফেরীঘাট, লঞ্চঘাট, গরুর বাজার, ওয়াবদা ব্লক, আমুয়ারচর, বৈঠাকাটা এলাকা জোয়ারের পারিতে তলিয়ে গেছে। এছাড়া তালতলী উপজেলার তেতুলবাড়িয়ায় এলাকায় ভাঙ্গা ভেরীবাঁধ দিয়ে পানি ঢুকে ৮টি গ্রাম প্লাবিত হয়েছে। 

    আমতলীর আমুয়ারচরের বাসিন্ধা গৃহবধূ শেফালী বেগম বলেন, জোয়ারের পানিতে মোগো বাড়ীঘর তলিয়ে গেছে। এর লইগ্যা মোগো বেমালা ভোগান্তি পোহাইতে ওইতেছে।

    তালতলীর তেতুলবাড়িয়া এলাকার বাসিন্ধা জেলে ফজলুর রহমান রলেন, অতি বৃষ্টি ও পূর্ণিমার প্রভাবে ভাঙ্গা ভেরীবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে আমাদের তেতুলবাড়িয়ার এলাকাসহ আশপাশের ৮টি গ্রাম প্লাবিত হয়েছে। 


    অপরদিকে অতিবৃষ্টিতে আমতলী পৌরশহরের বেশ কিছু নিচু জায়গা ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে পানি জমে থাকতে দেখা গেছে।

    পৌরশহরের সবুজবাগ এলাকার বাসিন্ধা ও এমইউ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মো. ইমরান মিয়া বলেন, অতি বৃষ্টিতে আমাদের বিদ্যালয় মাঠে পানি জমে থাকায় গত দুই দিন ধরে আমরা খেলাধুলা করতে পারছিনা। 

    বরগুনা পানি উন্নয়ন বোর্ড আমতলী উপজেলার পানি পরিমাপকারী মো. আবুল কালাম আজাদ জানান, আজ পায়রা (বুড়িশ্বর) নদীতে বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে।

    বরগুনার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নুরুল ইসলাম পান্না জানিয়েছেন, যে সকল জায়গায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ দুর্বল হয়ে গেছে সেগুলো সংস্কার এবং পানি কমে গেলেই তেঁতুলবাড়িয়া গ্রামের বাঁধ সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


     
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ