ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ উজিরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা, আটক ৯ জ্ঞানের আলো পাঠাগারের আয়োজনে বাটামারায় শ্যাডো পার্লামেন্ট অধিবেশন  উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাধারণ সভা  দ্বিতীয় দিনে গড়াল কুয়াকাটা পর্যটন কার্ণিভাল, লাখো পর্যটক-দর্শনার্থীর সমাগম এই সরকার দেশ পরিচালনায় ব্যর্থ: মতিউর রহমান আকন্দ মঠবাড়িয়ায় নির্মাণাধীন সেতুর মাটির স্তূপে বন্ধ বাইপাস সড়ক, চলাচলে দুর্ভোগ
  • হিজলায় করোনা আক্রান্ত মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

    হিজলায় করোনা আক্রান্ত মাদ্রাসা শিক্ষকের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হিজলা প্রতিবেদক ॥ বরিশালের হিজলায় করোনা ভাইরাসে আবুল হোসেন বেপারী নামের একজন মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঢাকা সিএমআইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুবরণ করা আবুল হোসেন বেপারী হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের বাসিন্দা এবং পত্তনী ভাঙা মহিলা দাখিল মাদ্রাসার প্রাক্তক শিক্ষক।

    পারিবারিক সূত্র জানিয়েছে, ‘গত সপ্তাহে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা পরীক্ষা করালে আবুল হোসেন বেপারীর রিপোর্ট পজেটিভ আসে। পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।

    হিজলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুন অর রশিদ বলেন, ‘শুক্রবার দুপুরে মৃত: আবুল হোসেনকে সামাজিক দূরত্ব বজায় রেখে দাফন সম্পন্ন করা হয়েছে। এ উপজেলায় বর্তমান আরও সাতজনের করোনা পজেটিভ রোগী রয়েছে। তারা সাবাই হোম কোয়ারেন্টিনে থেকে চিকিৎসা গ্রহণ করছেন বলে জানিয়েছেন তিনি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ