ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার   বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার'র উদ্বোধন 
  • পাকা চুল তুললে কি আরও বেশি গজায়?

    পাকা চুল তুললে কি আরও বেশি গজায়?
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাকা চুল টেনে তুলে ফেললে আরও পাকা চুল গজায় বা আশেপাশের আরও চুল পেকে যায়- এমন কথা আমাদের কমবেশি অনেকেরই শোনা হয়েছে। বিশেষ করে বাড়ির নানি-দাদি বা মুরুব্বিজনেরা এমন কথা বলে থাকেন। অনেকের ধারণা, পাকা চুল তোলার ফলে তার গোড়া থেকে যে রস বের হয়, সেই রসের সংস্পর্শে এসে আশপাশের চুলেও পাক ধরে। কতটা বাস্তবসম্মত এই ধারণা?

    বিশেষজ্ঞরা বলছেন, এ ধারণা একেবারেই ভ্রান্ত। পাকা চুল টেনে তুললে চুলের গোড়া থেকে কোনও রস বের হয় না। এছাড়া পাকা চুল তুলে ফেললে আশেপাশের অন্যান্য চুলেও পাক ধরে না। তবে পাকা চুল তোলার অভ্যাস স্বাস্থ্যসম্মতও নয়। পাকা বা কালো চুল গোড়া থেকে টেনে তোলা ক্ষতিকর। এতে চুলের পুষ্টির ভারসাম্য থাকে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ, এতে চুলের ফলিকল নষ্ট হয়। ফাঁকা জায়গায় নতুন করে যে চুল গজায়, তা রুক্ষ ও অমসৃণ হয়। শুধু তাই নয়, চুল টেনে তোলার ফলে চাপ পড়ে মধ্য তালুতে। তা থেকে মাথা যন্ত্রণা, মাথার রগে দপদপ করার মতো সমস্যা দেখা দিতে পারে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ