ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে 
  • সালমান এফ রহমান বলেছেন

    বঙ্গবন্ধু বেঁচে থাকলে দেশ অনেক আগেই সোনার বাংলা হতো 

    বঙ্গবন্ধু বেঁচে থাকলে দেশ অনেক আগেই সোনার বাংলা হতো 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকলে দেশ অনেক আগেই সোনার বাংলায় রূপান্তরিত হতো।

    তিনি বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি, যারা এই বাংলাদেশের শত্রু, তারা রাতের অন্ধকারে আমাদের স্বপ্নদ্রষ্টাকে নির্মমভাবে হত্যা করেছে।

    সোমবার ঢাকার নবাবগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    সালমান এফ রহমান বলেন, জাতির জনককে সপরিবারে হত্যার পরও শুধুমাত্র বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তেই জননেত্রী শেখ হাসিনা এদেশে পদার্পণ করেছিলেন। 

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর দেশ বিরোধী ষড়যন্ত্র এখনও চলছে বলে মন্তব্য করে দেশ বিরোধী ষড়যন্ত্রকারীদের ব্যাপারে দলের নেতা কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। 

    দিবসটি উপলক্ষে ঢাকা-১ (নবাবগঞ্জ-দোহার) আসনের সংসদ সদস্য নবাবগঞ্জ ও দোহার উপজেলায় খাবার বিতরণ ও বঙ্গবন্ধু প্রতিকৃতি শ্রদ্ধা জানান।

    সালমান এফ রহমান বলেন, আমি প্রায়ই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার জন্য যাই। যখনই যাই, তখনই দেখি প্রধানমন্ত্রী কোনো না কোনো কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। একদিন প্রধানমন্ত্রী আমাকে বলেন, আমি যখনই সরকারিভাবে কোনো নতুন কাজের উদ্যোগ নিই, তখনই দেখি আমার আব্বা কাজটি আগে থেকেই পরিকল্পনা করে রেখেছেন, যা সরকারিভাবে রেকর্ড রয়েছে। আমি শুধু আব্বার পরিকল্পনা বাস্তবায়ন করছি।

    সালমান এফ রহমান মনে করেন, স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু যে পরিকল্পনা করেছিলেন সে অনুযায়ী দেশ এগিয়ে যাচ্ছে।

    এছাড়া শোক দিবস উপলক্ষে নবাবগঞ্জে  তার নিজস্ব তহবিল থেকে ৬২ জনকে ১০ হাজার ও যুব উন্নয়নের পক্ষ থেকে ২৬ জনকে কর্মসংস্থানের  ৪০ হাজার টাকার চেক তুলে দেন সালমান এফ রহমান।

    পরে সালমান এফ রহমান দোহার উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন। এছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে মাঝে খাবার বিতরণ করেন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ