ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • সাগরে ভাসতে থাকা ১৩ জেলে উদ্ধার

    সাগরে ভাসতে থাকা ১৩ জেলে উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বঙ্গোপসাগর সংলগ্ন পূর্ব সুন্দরবন বিভাগের শ্যালাচর এলাকায় ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ট্রলার থেকে ১৩ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। সোমবার (১৫ আগস্ট) সকালে ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করা হয়।

    কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের (মোংলা) কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম মামুনুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, ইঞ্জিন বিকল হয়ে শ্যালারচরে ভাসতে থাকা এফ বি ‘ছোট হুজুরের দোয়া’ ট্রলারের জেলেরা রোববার রাত ১১টার দিকে ৯৯৯ নম্বরে কল দিয়ে তাদের বিপদের কথা জানান। এরপর ৯৯৯ থেকে কোস্টগার্ডের কাছে বার্তা আসে। এ বার্তা পাওয়ার পর সোমবার সকালে ঘটনাস্থলে পৌঁছে ওই ট্রলারে থাকা ১৩ জেলেকে উদ্ধার করা হয়।

    উদ্ধার জেলেদের বরাত দিয়ে কোস্টগার্ডের এই কর্মকর্তা বলেন, ফিশিং ট্রলারটি গত ১২ আগস্ট পিরোজপুরের ভান্ডারিয়া থেকে ১৩ জেলে নিয়ে মাছ ধরার উদ্দেশে সমুদ্রে যায়। এরপর ১৩ আগস্ট সকাল ৯টার দিকে তাদের ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে ট্রলারটি ভাসতে ভাসতে শ্যালারচর এলাকায় চলে আসে। তখনই তারা ৯৯৯ নম্বরে ফোন করে বিপদের কথা জানান।

    লেফটেন্যান্ট কমান্ডার এম মামুনুর রহমান আরও বলেন, উদ্ধারের পর সোমবার সকাল ৯টা ৫০ মিনিটে আরেকটি ট্রলারে তাদের শরণখোলায় পাঠানো হয়েছে। ওই ট্রলারের সব জেলেরা সুস্থ আছেন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ