ঢাকা শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী দিনে ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দাবি আদায় বা আন্দোলনের নামে জনদুর্ভোগ সহ্য করা হবে না যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়লো বিধি-বিধানের বাইরে কোনো কিছু বাস্তবায়ন করতে দেবো না: তথ্যমন্ত্রী  ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
  • চা-শ্রমিকদের যৌক্তিক দাবি অবিলম্বে মেনে নিন: চরমোনাই পীর

    চা-শ্রমিকদের যৌক্তিক দাবি অবিলম্বে মেনে নিন: চরমোনাই পীর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চা-শ্রমিকদের ন্যায্য দাবি অবিলম্বে মেনে নেওয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। সোমবার এক বিবৃতিতে আন্দোলনরত চা-শ্রমিকদের দাবি যৌক্তিক বলে এ আহ্বান জানান তিনি।

    চরমোনাই পীর বলেন, যুগ যুগ ধরে চা-শ্রমিকরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। তারা চরম অবজ্ঞা ও অবহেলার শিকার। অনেকদিন আগে চা-শ্রমিকরা তাদের মজুরি বাড়ানোর দাবি করে আন্দোলন করলেও কর্তৃপক্ষ তা আমলে নেয়নি। এভাবেই বিবেকহীন শোষণে ধংস হচ্ছে চা-শ্রমিকদের স্বপ্ন।

    তিনি বলেন, বর্তমান বাস্তবতায় এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের আকাশচুম্বি মূল্যবৃদ্ধির এ সময়ে শ্রমিকের দিনে মাত্র ১২০ টাকা মজুরি, শুধু অমানবিক নয়, এটি শোষণের নিকৃষ্ট উদাহরণ। দৈনিক কমপক্ষে ৩০০ টাকা মজুরির দাবিতে আন্দোলন করছেন শ্রমিকরা। আসলে দ্রব্যমূল্য উর্ধ্বগতির সময়ে দৈনিক ৩০০ টাকা মজুরিও যথেষ্ট নয়। চা-শ্রমিকদের দৈনিক ৩০০ টাকার দাবি বেশি নয়। অবিলম্বে চা-শ্রমিকদের সব অধিকার নিশ্চিত করতে হবে এবং সেইসঙ্গে তাদের ন্যায্য দাবি মেনে নিয়ে কাজে ফিরিয়ে নিতে কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়েছেন তিনি।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ